নীলার মধ্যে গৃহ ব্যবস্থাপকের কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: নীলার মধ্যে গৃহ ব্যবস্থাপকের অধ্যবসায় গুণটি প্রকাশ পেয়েছে। অধ্যবসায় ছাড়া কোনো কাজে সফলতা আসে না। যেকোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শেষ পর্যন্ত কাজটি করে যাওয়াটাই হচ্ছে অধ্যবসায়। গৃহ ব্যবস্থাপকের এই গুণের কারণেই যে কোনো কঠিন কাজও সহজেই সম্পন্ন হয়। ধৈর্য, সহিষ্ণুতা ও একাগ্রতা ইত্যাদি গুণাবলী অধ্যবসায়ী হতে সাহায্য করে। যেমন- বিশেষ কোনো নতুন কাজ যদি একবারে রপ্ত করা না যায়, তাহলে বারবার চেষ্টা করে তা রপ্ত করা যায়। গৃহের নানাবিধ কাজের সুষ্ঠু পরিসমাপ্তির জন্য গৃহ ব্যবস্থাপকের এই গুণটি থাকা আবশ্যক। ঘরে শিশুদের পরিচালনা এবং তাদের লেখাপড়া করার ক্ষেত্রে অধ্যবসায় বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখে। উদ্দীপকে নীলা বিয়ের পর চেষ্টা করে সবার পছন্দমত খাবার তৈরি করতে। খাবার তৈরি করতে গিয়ে নানারকম ঝামেলা হলেও সে বারবার চেষ্টা করে আয়ত্বে এনেছে। যা গৃহ ব্যস্থাপকের অধ্যবসায় গুণটির সাথে মিল রয়েছে। তাই বলা যায়, নীলার মধ্যে গৃহ ব্যবস্থাপকের অধ্যবসায় গুণটি প্রকাশ পেয়েছে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
নীলার মধ্যে গৃহ ব্যবস্থাপকের কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর