নীলা মাইশাকে কোন ধরনের দায়িত্ব ও কর্তব্য পালন করতে আগ্রহী করে তুলেছেন তা বিশ্লেষণ করো।
উত্তর: নীলা মাইশাকে সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালন করতে আগ্রহী করে তুলেছেন। পরিবার হলো সমাজের মূল ভিত্তি। পরিবারের মাধ্যমে পরিবারের সদস্যরা সামাজিক রীতিনীতি, মতাদর্শ ও সামাজিক মূল্যবোধের শিক্ষা পায় এবং সামাজিকভাবে গড়ে উঠে। গৃহ ব্যবস্থাপক পরিবারের সদস্যদের এবং নিজেকে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সম্পৃক্ত করে সমাজ উন্নয়নমূলক কাজে অবদান রাখতে পারেন। যেমন- লিও ক্লাব, গার্ল গাইড, ক্রিসেন্ট ইত্যাদিতে সম্পৃক্ত হয়ে বিভিন্ন দুর্যোগকালীন আর্ত মানবতার সেবায় নিয়োজিত হতে পারেন। উদ্দীপকে নীলা মাইশাকে পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সময়ে সেবামূলক সংঘের সাথে যুক্ত হতে বলেন। যাতে করে সে অসহায় বিদপগ্রস্ত লোকদের সাহায্যে এগিয়ে আসতে পারে। এসকল কর্মকান্ডের মাধ্যমে বিভিন্ন দুর্যোগকালীন আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
নীলা মাইশাকে কোন ধরনের দায়িত্ব ও কর্তব্য পালন করতে আগ্রহী করে তুলেছ…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর