উদ্দীপকে উল্লিখিত দুর্ঘটনায় হাফসা বেগমের গৃহব্যবস্থাপনার কোন দায়িত্ব ও কর্তব্যটির ঘাটতি পরিলক্ষিত হয় বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দুর্ঘটনায় হাফসা বেগমের গৃহ ব্যবস্থাপনার 'পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা' দায়িত্ব ও কর্তব্যটির ঘাটতি পরিলক্ষিত হয়। গৃহ ব্যবস্থাপককে পরিবারের সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে যত্নবান হতে হবে। গৃহ, গৃহের সদস্যগণ এবং পণ্যসামগ্রীর নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। গৃহ যাতে নিরাপদ ও সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করতে হবে। বাসস্থানের নিরাপত্তার জন্য অগ্নিনির্বাপক ব্যবস্থা, পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা ও ময়লা আবর্জনা যথাযথ স্থানে অপসারণ করা, গৃহকে দূষণমুক্ত রাখা ইত্যাদি গৃহের সার্বিক নিরাপত্তা বিধানের দায়িত্ব গৃহব্যবস্থাপকের। গৃহের সকল সদস্যের দৈহিক ও মানসিক নিরাপত্তার বিষয়টির প্রতি যত্নবান হতে হবে। বাড়িতে সদস্যরা কোনো দুর্ঘটনায় পড়লে, তাকে সাময়িক আরাম দেওয়ার জন্য প্রাথমিক চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা রাখতে হবে। বিপজ্জনক দ্রব্যসামগ্রী নিরাপদ স্থানে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। উদ্দীপকে হাফসা বেগমের বাসার পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। একদিন হঠাৎ হাফসা বেগমের শ্বশুর বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন এবং তার বাসায় প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি না থাকায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যা গৃহ ব্যবস্থাপনার পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা দায়িত্ব ও কর্তব্যটির ঘাটতির কারণে ঘটেছে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুর্ঘটনায় হাফসা বেগমের গৃহব্যবস্থাপনার কোন দায়িত্…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর