ব্যক্তিত্ব বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: মানুষের চাল-চলন, কথা-বার্তা, আচার-আচরণ ও বোধই তার ব্যক্তিত্ব। একজন গৃহ ব্যবস্থাপককে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হয়। গৃহ ব্যবস্থাপকের আচার-ব্যবহার এমন হওয়া উচিত যাতে তিনি পরিবারের সকলের নিকট পছন্দনীয় হতে পারেন। তার মার্জিত ব্যবহার, পোশাক-পরিচ্ছদ, কথা-বার্তায় শালীনতা ও পরিমিতি বোধ, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ ইত্যাদি গুণাবলি থাকতে হবে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
ব্যক্তিত্ব বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর