অঙ্কনের বিবরণসহ PQR ত্রিভুজটি অঙ্কন কর।
উত্তর: [চিত্র] বিশেষ নির্বচন: একটি ত্রিভুজের ভূমি QR = a = 5.3 সে.মি., ভূমি সংলগ্ন ∠x = 40° এবং PQ – PR = d = 2 সে.মি. দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ : ধাপ ১: যেকোনো রশ্মি QF থেকে QR = a = 5.3 সে.মি. কেটে নিই। ধাপ ২: QR-এর Q বিন্দুতে ∠RQE = ∠x = 40° আঁকি। ধাপ ৩: QE থেকে QD = d = 2 সে.মি. কেটে নিই। ধাপ ৪: R, D যোগ করি। ধাপ ৫: RD রশ্মির R বিন্দুতে ∠DRP = ∠EDR আঁকি। ধাপ ৬: RP, DE কে P বিন্দুতে ছেদ করে। তাহলে, ∆PQR-ই উদ্দিষ্ট ত্রিভুজ।
SSC উচ্চতর গণিত অধ্যায়-১৩ : ঘন জ্যামিতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · উচ্চতর গণিত · অধ্যায়-১৩ : ঘন জ্যামিতি (Full Syllabus) · সৃজনশীল
অঙ্কনের বিবরণসহ PQR ত্রিভুজটি অঙ্কন কর।
উত্তর
বিশেষ নির্বচন: একটি ত্রিভুজের ভূমি QR = a = 5.3 সে.মি., ভূমি সংলগ্ন ∠x = 40° এবং PQ – PR = d = 2 সে.মি. দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।
অঙ্কনের বিবরণ :
ধাপ ১: যেকোনো রশ্মি QF থেকে QR = a = 5.3 সে.মি. কেটে নিই।
ধাপ ২: QR-এর Q বিন্দুতে ∠RQE = ∠x = 40° আঁকি।
ধাপ ৩: QE থেকে QD = d = 2 সে.মি. কেটে নিই।
ধাপ ৪: R, D যোগ করি।
ধাপ ৫: RD রশ্মির R বিন্দুতে ∠DRP = ∠EDR আঁকি।
ধাপ ৬: RP, DE কে P বিন্দুতে ছেদ করে।
তাহলে, ∆PQR-ই উদ্দিষ্ট ত্রিভুজ।
