"তপু না মরে আমি মরলেই ভালো হতো"- রাহাত কথাটি কেন বলেছিল?
উত্তর: "তপু না মরে আমি মরলেই ভালো হতো।"- এ কথা রাহাত তপুর শহিদ হওয়া প্রসঙ্গে বলেছিল। 'একুশের গল্প' ছোটোগল্পে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল করতে গিয়ে কপালে গুলি লেগে শহিদ হয় তপু। মিছিলে যাওয়ার সময় তপুর স্ত্রী রেণু তাকে বারবার নিষেধ করেছিল। তপু, গল্পকথক, রাহাত কেউই রেণুর কথা শোনেনি। পরে তপু শহিদ হলে তার মৃতদেহটাও পাওয়া যায়নি। সেই রাতে তপুর মা ও রেণু যখন আসে তখন তারা কান্নায় ভেঙে পড়ে। রেণু রাগে-অভিমানে তাদের সঙ্গে একটা কথাও বলেনি। এমন অবস্থায় রাহাত গল্পকথকের কানে ফিসফিস করে বলেছিল যে, তপ না মরে সে নিজে মরলেই ভালো হতো।
SSC বাংলা ১ম পত্র একুশের গল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · একুশের গল্প · সৃজনশীল
"তপু না মরে আমি মরলেই ভালো হতো"- রাহাত কথাটি কেন বলেছিল?
উত্তর