“স্বপ্নালু চোখে স্বপ্ন নাবতো তার।”- ব্যাখ্যা করো।
উত্তর: “স্বপ্নালু চোখে স্বপ্ন নাবতো তাঁর” কথাটির মাধ্যমে তপুর স্বপ্নের আবেশে আচ্ছন্ন মানসিকতার দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। 'একুশের গল্প' নামক ছোটোগল্পে তপু ছিল অত্যন্ত মুখর ও স্বপ্নবান এক তরুণ। মাঝে মাঝেই নিজেকে নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখত সে। এরই অংশ হিসেবে ডাক্তারি শেষ করে গ্রামে যাওয়ার স্বপ্ন দেখত সে। মূলত “স্বপ্নালু চোখে স্বপ্ন নাবতো তার” কথাটির মাধ্যমে তপুর স্বপ্নময় মানসিকতার দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র একুশের গল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · একুশের গল্প · সৃজনশীল
“স্বপ্নালু চোখে স্বপ্ন নাবতো তার।”- ব্যাখ্যা করো।
উত্তর