উদ্দীপক-১-এ 'একুশের গল্প'র যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-১-এ 'একুশের গল্প'র বাঙালির প্রতি পাকিস্তানিদের নির্মম হত্যাকান্ডের দিকটি ফুটে উঠেছে। 'একুশের 'গল্প' নামক ছোটোগল্পে তপু ভাষার দাবি আদায় করতে 'গিয়ে পাকিস্তানি বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়। কপালে ক্ষত সৃষ্ট হয়ে রক্তাক্ত তপু মারা যায়। তার লাশটিও মিলিটারি তুলে নিয়ে যায়। উদ্দীপক-১-এ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালিদের ওপর নারকীয় হত্যাযজ্ঞের দিকটি উন্মোচিত হয়েছে। তাদের পৈশাচিক নির্যাতন ও জুলুমের শিকার হয়েছিল গ্রাম-শহর। নির্বিশেষে। তাদের নির্যাতন-অত্যাচারে বহু মা-বোনের ক্রন্দন ধ্বনিত হয়েছিল। 'একুশের গল্প' নামক ছোটোগল্পে তপুর পাকবাহিনীর গুলিতে রক্তাক্ত হওয়ার সঙ্গে উদ্দীপক-১-এ একাত্তরের ভয়ংকর কালো রাতে বাঙালিদের রক্তে রঞ্জিত হওয়ার দিকটি সাদৃশ্যপূর্ণ। উভয় ক্ষেত্রেই পাকিস্তানিদের হত্যাযজ্ঞ ও নির্যাতনের বাস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছে। 'একুশের গল্প' গল্পের ছেলেকে হারিয়ে তপুর মায়ের ক্রন্দন ধ্বনিত হয়। পলকহীন চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নামে স্ত্রী। রেপুর। একইভাবে উদ্দীপক-১-এ মা-বোনের ক্রন্দনেও বাতাস ভারী হয়ে ওঠে। এভাবে উদ্দীপক-১-এ 'একুশের গল্প' গল্পের বাঙালিদের ওপর পাকিস্তানিদের নারকীয় হত্যাযজ্ঞের দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র একুশের গল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · একুশের গল্প · সৃজনশীল
উদ্দীপক-১-এ 'একুশের গল্প'র যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর