উদ্দীপক (i)-এর অভিযাত্রিক 'একুশের গল্প' রচনার কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক (i)-এর অভিযাত্রিক 'একুশের গল্প' রচনার তপু চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'একুশের গল্প' ছোটোগল্পটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। গল্পের প্রধান চরিত্র তপু ছিল সাহসী এক তরুণ। সে ভাষা আন্দোলনের মিছিলে গিয়ে গুলি লেগে শহিদ হয়। তার মধ্যে ছিল অপরাজেয় সাহসিকতা। উদ্দীপক (i)-এর কবিতাংশে দুঃসাহসী অভিযাত্রীর কথা বলা হয়েছে। সে ঝড়ের রাত্রে, বৈশাখী দিনে, বর্ষার দুর্দিনে নির্ভাবনায় পথ চলে। সে তার ঠিকানা ঠিকই খুঁজে নেয়। উদ্দীপকের অভিযাত্রীর মতো এরূপ সাহসিকতার প্রমাণ পাওয়া যায় 'একুশের গল্প' ছোটোগল্পের তপুর মধ্যে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সে পরিবারের পিছুটান উপেক্ষা করে অদম্য সাহসিকতায় মিছিলে এগিয়ে যায়। কোনো বাধাবিপত্তি তাকে আটকাতে পারেনি। তার এই সাহসিকতা উদ্দীপকের অভিযাত্রীর সাহসিকতার শামিল। এভাবে উদ্দীপক (i)-এর অভিযাত্রিক 'একুশের গল্প' রচনার তপু চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র একুশের গল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · একুশের গল্প · সৃজনশীল
উদ্দীপক (i)-এর অভিযাত্রিক 'একুশের গল্প' রচনার কোন চরিত্রের সাথে সাদ…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর