“উদ্দীপক (ii)-এর ভার গল্পের মূল চেতনাকে ধারণ করে।”- মন্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: বীরদের অমর হওয়ার ইঙ্গিত থাকায় “উদ্দীপক (ii)-এর ভাব গল্পের মূল চেতনাকে ধারণ করে” মন্তব্যটি যথার্থ। 'একুশের গল্প' ছোটোগল্পে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চিত্র তুলে ধরা হয়েছে। মিছিলে গিয়ে গল্পের প্রধান চরিত্র তপু শহিদ হয়। কিন্তু সে কঙ্কালরূপে পুনরায় ফিরে আসে। উদ্দীপক (ii)-এর কবিতাংশে ইতিহাসে বীর সন্তানদের অমর হওয়ার বিয়টি বলা হয়েছে। বীরেরা কখনো মারা যায় না। তাঁরা বেঁচে থাকেন হাজারো বিপ্লবীর চেতনাতে। ইতিহাসে বীরদের যে কোনো মরণ নেই এ বিষয়টি 'একুশের গল্প' ছোটোগল্পে ইঙ্গিতবহ হয়ে উঠেছে। 'একুশের গল্প' ছোটোগল্পে এক বীর হলো গল্পে প্রধান চরিত্র তপু। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মিছিলে গিয়ে তপু শহিদ হয়। কিন্তু এর চার বছর পর তপু কঙ্কালরূপে পুনরায় ফিরে আসে। তপুর কঙ্কালরূপে ফিরে আসাটা হলো প্রতীকী। এর দ্বারা আসলে বোঝানো হয়েছে বীরদের কখনো মৃত্যু হয় না। তাঁরা দেশ ও জাতির ক্রান্তিকালে বিভিন্ন সময় বিভিন্ন রূপে ফিরে আসেন। সে বিষয়টি উদ্দীপক (ii)-এর বিপ্লবী চেতনার মধ্য দিয়ে ইঙ্গিতবহ হয়ে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপক (ii)-এর ভাব গল্পের মূল চেতনাকে ধারণ করে।
SSC বাংলা ১ম পত্র একুশের গল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · একুশের গল্প · সৃজনশীল
“উদ্দীপক (ii)-এর ভার গল্পের মূল চেতনাকে ধারণ করে।”- মন্তব্যটি মূল্য…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর