উদ্দীপক (ii) 'একুশের গল্প'-এর মূল সুরকে ধারণ করতে পেরেছে কি? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপক (ii) 'একুশের গল্প'-এর মূল সুরকে অনেকাংশে ধারণ করতে পেরেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত 'একুশের গল্প' ছোটোগল্পে প্রতিফলিত হয়েছে প্রাণোচ্ছল ও স্বপ্নবান তরুণ তপুর আত্মত্যাগ। প্রায় চার বছর পর তপুর কঙ্কাল ফিরে আসে বন্ধুদের মাঝে। এই ফিরে আসা যেন নিগূঢ় তাৎপর্যে ভাস্বর। উদ্দীপকে ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে। সেই ফেব্রুয়ারির শহিদরা অনুপ্রেরণা হয়ে চিরকাল নানা সংগ্রামে অংশগ্রহণ করেন। সেই ঘটনা, সেই ইতিহাস, সেই আত্মদানকারী বীররা অমর হয়ে আছেন। কেননা সেই চেতনা বারুদ হয়ে জ্বলে সব সময়। 'একুশের গল্প' নামক ছোটোগল্পেও এ কথারই অনুরণন দেখা যায়। সেখানে তপু ফিরে আসে কঙ্কাল রূপে যা বিশেষ তাৎপর্যে উদ্ভাসিত। 'একুশের গল্প' ছোটোগল্পে তপুর কঙ্কাল হিসেবে ফিরে আসা যেন প্রতীকী অর্থ বহন করে। আমরা বুঝতে পারি, জাতীয় ইতিহাসে বীরদের কোনো মৃত্যু নেই। বারবার তাঁরা ফিরে আসেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রেরণা জোগান। অর্থাৎ পরবর্তীকালে ভাষা আন্দোলন হয়ে উঠেছিল বাঙালির মুক্তিসংগ্রামের প্রধান প্রেরণা। গল্পের এই সুরটি উদ্দীপকে যথার্থভাবে প্রতিফলিত হয়েছে। তবে 'একুশের গল্প' ছোটোগল্পে তিন বন্ধুর আন্তরিক সম্পর্ক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের ভেতর দিয়ে উঠে এসেছে ভাষা আন্দোলন কালীন বাংলাদেশের বাস্তবতা, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় যে, উদ্দীপক (ii) 'একুশের গল্প'-এর মূল সুর অনেকাংশে ধারণ করেছে, তবে সার্বিক দিক ধারণ করতে পারেনি।
SSC বাংলা ১ম পত্র একুশের গল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · একুশের গল্প · সৃজনশীল
উদ্দীপক (ii) 'একুশের গল্প'-এর মূল সুরকে ধারণ করতে পেরেছে কি? মতামত …
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর