"উদ্দীপক-২-এর কবিভাবনা এবং 'একুশের গল্প'-এর তপুর আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা" মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: ভাবগত দিক থেকে 'বিপ্লবীদের মৃত্যু নেই, তারা বারবার ফিরে আসে' চেতনার বহিঃপ্রকাশে "উদ্দীপক-২-এর কবিভাবনা এবং 'একুশের গল্প'-এর তপুর আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা" মন্তব্যটি যথার্থ। 'একুশের গল্প' নামক ছোটোগল্পে তপুর শরীরী মৃত্যু ঘটলেও সবার স্মৃতিতে সে সর্বদা জাগরুক। বন্ধুদের স্মৃতিচারণায় তার হাসি, কষ্ট, স্বপ্ন সবকিছু জীবন্ত হয়ে ধরা দেয়। এমনকি দীর্ঘ চার বছর পর তার কঙ্কালটি ফিরে পাওয়ার বিষয়টিকে লেখক শহিদ তপুর অমরত্বের প্রতীক হিসেবে মনে করেছেন। উদ্দীপক-২-এ দেশের জন্য প্রাণ দেওয়ার মাধ্যমে অমরত্ব লাভের দিকটি প্রকাশ পেয়েছে। যাঁরা দেশের জন্য জীবন বিসর্জন দেন তাঁসের কোনো ক্ষয় নেই। প্রজন্ম 'থেকে প্রজন্মান্তরে তাঁদের ইতিহাস মানুষ মনে রাখে। আত্মত্যাগের বিনিময়ে তাঁরা মানুষের স্মৃতিতে জাগ্রত থাকেন। উদ্দীপকের মতো 'একুশের গল্প' গল্পের তপুও আত্মত্যাগের দ্বারা মানুষের মনে জায়গা করে নেয়। 'একুশের গল্প' ছোটোগল্পে তপু ভাষা আন্দোলনে শহিদ বিপ্লবীদের প্রতীক। শহিদ তপুর কঙ্কালটি ফিরে পাওয়া এক প্রতীকী তাৎপর্য বহন করে। দীর্ঘদিন পর তার এভাবে ফিরে আসায় প্রতীয়মান হয়, বিপ্লবীরা চিরস্মরণীয়। তাঁদের মৃত্যু, নেই। ইতিহাস তাঁদের আত্মত্যাগের কথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়। উদ্দীপক-২-এ সেই দিকটিই প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, "উদ্দীপক-২-এর কবিভাবনা এবং 'একুশের গল্প'-এর তপুর আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা” মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র একুশের গল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · একুশের গল্প · সৃজনশীল
"উদ্দীপক-২-এর কবিভাবনা এবং 'একুশের গল্প'-এর তপুর আত্মত্যাগ ভবিষ্যৎ …
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর