"দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল।"- ব্যাখ্যা করো
উত্তর: "দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল।"- কথাটি গল্পকথক তপুর মৃতদেহ নিয়ে যাওয়ার সময় তাদের' হতবিহ্বল ও কিংকর্তব্যবিমূঢ় অবস্থা বোঝাতে বলেছে। 'একুশের গল্প' নামক ছোটোগল্পের গল্পকথক, রাহাত ও তপু ভাষা আন্দোলনের মিছিলে যোগ দেয়। লাল কালিতে "রাষ্ট্রভাষা বাংলা চাই" প্ল্যাকার্ড নিয়েই তপু কপালে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তপুকে লুটিয়ে পড়তে দেখে রাহাত আর্তনাদ করে উঠলেও গল্পকথক বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থাকে। হাইকোর্টের মোড়ে গল্পকথকের সামনে থেকে দুজন মিলিটারি তপুর মৃতদেহ দ্রুত তুলে নিয়ে যায়। তখন রাহাত এবং সে এতটুকু নড়তে পারে না, বাধা দিতে পারে না। তাদের মনে হচ্ছিল, দেহটা যেন বরফের মতো জমে গিয়েছে।
SSC বাংলা ১ম পত্র একুশের গল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · একুশের গল্প · সৃজনশীল
"দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল।"- ব্যাখ্যা করো
উত্তর