উদ্দীপকের আনিকার বাবার সঙ্গে 'একুশের গল্প'-এর কোন চরিত্রের মিল আছে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের আনিকার বাবার সঙ্গে 'একুশের গল্প'-এর তপুর মা চরিত্রের মিল রয়েছে। 'একুশের গল্প' ছোটোগল্পে তপু ভাষা আন্দোলনের একজন বীর শহিদ। তার মৃত্যুকে মা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এজন্য তিনি প্রাণপ্রিয় ছেলের জন্য গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন। উদ্দীপকের আনিকা খুব ছোটোবেলায় তার বাবার সঙ্গে শহিদ মিনারে ফুল দিতে যায়। কিন্তু হঠাৎ বাবার দিকে ফিরে দেখে তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছে। বড়ো হয়ে সে জানতে পারে তার দাদা বাংলা ভাষার মিছিলে আত্মাহুতি দেন। এখানে আনিকার বাবার কান্না মূলত স্বজন হারানোর বেদনার দিকটিকেই নির্দেশ করে। 'একুশের গল্প' ছোটোগল্পে তপুর মাও এমন করেই তার ছেলের মৃত্যুতে কান্না করেন। তিনি যখন জানতে পারেন তপুর মৃত্যু হয়েছে তখন তিনি মেডিকেলের হোস্টেলে এসে গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকেন। তাঁর এমন কান্না মূলত স্বজন হারানোর বেদনার দিকটিকেই নির্দেশ করে যা উদ্দীপকের আনিকার বাবার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের আনিকার বাবার সঙ্গে 'একুশের গল্প'-এর তপুর মা চরিত্রের মিল রয়েছে।
SSC বাংলা ১ম পত্র একুশের গল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · একুশের গল্প · সৃজনশীল
উদ্দীপকের আনিকার বাবার সঙ্গে 'একুশের গল্প'-এর কোন চরিত্রের মিল আছে?…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর