"উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের সমগ্র ভাব ধারণ করেনি"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের সমগ্রভাব ধারণ করেনি।"- মন্তব্যটি যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত বুধা এতিম। সে কলেরায় বাবা-মা, ভাই-বোন সবাইকে হারিয়েছে। এতিম বুধা হাটে-মাঠে-ঘাটে সবখানেই ঘুরে বেড়ায়। যেখানে রাত সেখানেই কাত এমন অবস্থা হয়েছে। উদ্দীপকের বিষয়-পরিসর সংক্ষিপ্ত কিন্তু 'কাকতাড়ুয়া' উপন্যাসের বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত। উদ্দীপকে বেড়াতে যাওয়ার ঘটনা এসেছে, আর সেখানে লঞ্চডুবিতে সিরাজ তার বাবা-মা, ভাই-বোনকে হারায়। অলৌকিকভাবে সে বেঁচে যায়। পরিবারের সবাইকে হারিয়ে সে এখন নিঃস্ব। চারদিকে সে অন্ধকার দেখে। সে এক ছন্নছাড়া মানুষ। এরূপ ঘটনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মাঝে লক্ষণীয়। বুধাও সিরাজের মতো এতিম এবং ছন্নছাড়া। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা ছাড়াও আরও চরিত্র রয়েছে। এ চরিত্রগুলো হচ্ছে কুন্তি, নোলক বুয়া, হরিকাকু, আহাদ মুন্সি, আলি, ফুলকলি, রাজাকার কুদ্দুস ও মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন। এ চরিত্রগুলো ছাড়াও আরও একজনের প্রভাব এ উপন্যাসে স্পষ্ট। তিনি হচ্ছেন বঙ্গবন্ধু। এসব চরিত্রের মাধ্যমে উপন্যাসটি ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। কিন্তু উদ্দীপকে এভাবে দরিদ্রের চিত্রায়ন ও ঘটনার বর্ণনা নেই। মুক্তিযুদ্ধের ঘটনা, রাজাকারের ভূমিকা ইত্যাদি সম্পর্কে কোনো ঘটনারও উল্লেখ নেই। তাই যথার্থই বলা যায়, উদ্দীপকটি আলোচ্য উপন্যাসের সমগ্রভাব ধারণ করেনি।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের সমগ্র ভাব ধারণ করেনি"- মন্তব্যটি…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর