“উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিধ্বনি।”- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: ”উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিধ্বনি।”- মন্তব্যটি যথার্থ। • বাঙালির সংগ্রামী ইতিহাস অত্যন্ত গৌরবের। যুগে যুগে বহু অপশক্তির বিরুদ্ধে বাঙালি রুখে দাঁড়িয়েছে। অবশেষে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ করেছে। বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এক সাগর রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছে। • 'কাকতাড়ুয়া' উপন্যাসে কিশোর বুধার গভীর দেশপ্রেম প্রতিফলিত হয়েছে। পাকিস্তানি মিলিটারির অত্যাচার-নির্যাতন থেকে আত্মরক্ষার জন্য গ্রাম ছেড়ে সবাই পালিয়ে গেলেও বুধা তার গ্রামেই রয়ে যায়। গ্রামের বাজারে মিলিটারি আগুন দিয়ে, গুলি করে মানুষ হত্যা করে। তা দেখে বুধা প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। মিলিটারি ও তাদের দোসরদের শাস্তি দিতে বুধার চোখ লাল হয়ে ওঠে। বুধার এই চেতনার সঙ্গে উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা একসূত্রে গাঁথা। কারণ কমলাদিঘী গ্রামের আনন্দময় পরিবেশে যারা তাণ্ডব চালিয়েছে আজাদ তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছে। সেও বুধার মতো শত্রুকে দেশছাড়া করতে চেয়েছে। • উদ্দীপকে মুখোশধারীরা আজাদের গ্রামে ঢুকে কয়েক মিনিটের মধ্যে গ্রামের শান্ত ও আনন্দঘন পরিবেশ নষ্ট করে ধ্বংসস্তূপে পরিণত করেছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসেও গুলি ছুড়তে ছুড়তে মিলিটারিরা বুধাদের গ্রামে ঢুকে নির্বিচারে মানুষ হত্যা করে, আগুন দিয়ে ঘরবাড়ি পুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছে। উভয় ক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদে বুধা এবং আজাদের অভিন্ন প্রতিবাদী চেতনার প্রতিফলন ঘটেছে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর