উদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রটির কীরূপ সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রের সাহসী ও প্রতিশোধস্পৃহার সাদৃশ্য বিদ্যমান। • ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত থেকে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের নিরীহ মানুষের ওপর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ শুরু করে। তাদের হাত থেকে দেশকে মুক্ত ও স্বাধীন করতে এদেশের সর্বস্তরের মানুষ কঠিন প্রতিরোধ গড়ে তোলে। • উদ্দীপকে বিরামপুর গ্রামে পাকিস্তানিদের ঘাঁটি স্থাপন, গ্রামের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটতরাজ, গণহত্যা ইত্যাদির কথা বলা হয়েছে। তাদের এই অন্যায়-অত্যাচারের বিষয়টি ঐ গ্রামের কিশোর. জয়নালকে গভীরভাবে নাড়া দেয়। জয়নাল সব দেখেশুনে শত্রুর বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। তার এই চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার প্রতিবাদী চেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বুধাও মিলিটারিদের অত্যাচার, নির্যাতন, হত্যাযজ্ঞ দেখে প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। রাজাকার আহাদ মুন্সির ঘর পুড়িয়ে দিয়েছে। গেরিলা মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দিয়ে বাঙ্কারে মাইন পুঁতে মিলিটারি ক্যাম্প উড়িয়ে দিয়েছে। উদ্দীপকের জয়নালও মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দিয়ে পাকিস্তানি হানাদারদের আস্তানায় মাইনের বিস্ফোরণ ঘটিয়েছে এবং সেই কাজে সফল হয়ে 'জয় বাংলা' স্লোগান দিয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রটির কীরূপ সাদৃশ্য বিদ্…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর