হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।
উত্তর: হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল হরিকাকুর আদর মেশানো 'মানিকরতন' ডাক শুনতে পাবে না বলে। • 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধা তার মা-বাবা, ভাই-বোনদের চিরতরে হারিয়ে একা হয়ে যায়। এতিম বুধাকে গ্রামের সবাই ভালোবাসে, স্নেহভরে নানা নামে ডাকে। হরিকাকু তাকে অতি স্নেহে মানিকরতন বলে ডাকে। দেশে যুদ্ধ শুরু হলে পাকিস্তানি মিলিটারির ভয়ে গ্রামের মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে পালাতে থাকে। হরিকাকুও নিজের ভিটেমাটি ছেড়ে চলে যাওয়ার আয়োজন করে। তার গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা শুনে বুধার কষ্ট লাগে। চলে যাওয়ার সময় বুধা হারিকাকুর বোঝা নিজে বহন করে তাকে অনেকটা পথ এগিয়ে দেয়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।
উত্তর