বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।
উত্তর: বুধার চাচি আত্মকেন্দ্রিক স্বভাবের মহিলা ছিলেন। • 'কাকতাড়ুয়া' উপন্যাসে মা-বাবা ও চার ভাই-বোনের মৃত্যুর পর বুধা চাচার আশ্রয় লাভ করে। সেখানে তার চাচি তাকে সাদরে গ্রহণ করে না। অভাবের সংসারের বুধাকে বোঝা মনে করে। মরিচ পুড়িয়ে পান্তা খেতে দিয়ে সে বুধাকে বলেছে- 'পরের ছেলের বোঝা টানতে পারি না বাপু।' তার কথায় বুধা চুপ থাকলে সে তাকে ধমক দিয়েছে। আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হলেও বুধার চাচি অমানবিক ছিল না।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।
উত্তর