শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিত্রপট।”- এর সপক্ষে যুক্তিসহ মতামত দাও।

উত্তর: “উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিত্রপট।”- মন্তব্যটি যথার্থ। • বাঙালিরা প্রতিবাদী। তারা কখনই শত্রুর শাসন-শোষণ, অত্যাচার-নির্যাতন মুখ বুজে সহ্য করেনি। তারা যথাসময়ে অন্যায়ের প্রতিবাদ করেছে। শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দিয়ে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। • 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধা এক এতিম কিশোর। শৈশবে সে বাবা-মা, ভাই-বোন সবাইকে হারিয়ে অসহায় হয়ে পড়লেও ভীরু নয়। মিলিটারির হাত থেকে বাঁচার জন্য গ্রাম ছেড়ে সবাই পালিয়ে গেলেও সে যায় না। গ্রামে মিলিটারি ঢুকে বাজারে আগুন দিলে বুধা সেখানে আগুন নিভাতে ছুটে যায়। পাকিস্তানি সেনাদের সহযোগিতা করার জন্য প্রতিশোধ নিতে বুধা আহাদ মুন্সির ঘরবাড়ি পুড়িয়ে দেয়। কানু দয়ালের বাড়িতে রেডিওতে ভাষণ শুনে নিজেকে 'জয় বাংলা' বলে পরিচয় দেয়। মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের পরামর্শে মিলিটারি ক্যাম্পে গিয়ে রেকি করে। বুধা কৌশলে বাঙ্কারে মাইন পুঁতে মিলিটারিদের ক্যাম্প উড়িয়ে দিয়ে আনন্দ প্রকাশ করে নৌকার পাটাতনে পা ছড়িয়ে শুয়ে পড়ে। উপন্যাসের এসব বিষয় উদ্দীপকের জয়নালের মধ্যেও প্রতিফলিত হয়েছে। জয়নালও সাহসী কিশোর। সে পাকিস্তানি সেনাদের অন্যায়ের প্রতিবাদ করেছে। মুক্তিযোদ্ধা জলিলের পরামর্শে পাকসেনাদের আস্তানার কাছে গোপনে মাইন পুঁতে এসেছে এবং যথাসময়ে তা বিস্ফোরিত হলে আনন্দে আত্মহারা হয়েছে। • 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মধ্যে যে সাহস ও দেশপ্রেম প্রকাশ পেয়েছে তা উদ্দীপকের জয়নালের মধ্যেও প্রতিফলিত হয়েছে। তারা উভয়েই পাকিস্তানি হানাদারদের নিশ্চিহ্ন করার জন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দিয়ে গেরিলা আক্রমণ করেছে এবং সেই আক্রমণে জয়লাভ করেছে। এসব দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

“উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একট…

উদ্দীপক

১৯৭১-এর মুক্তিযুদ্ধে পাক-বাহিনী শহর ছাড়াও ঘাঁটি বাঁধে বাংলার অসংখ্য গ্রাম-গঞ্জে। গণহত্যা, বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া, লুটতরাজ আর অসহায় নারীদের উপর চালায় অকথ্য নির্যাতন। এ বিষয়টি গভীরভাবে নাড়া দেয় বিরামপুরের কিশোর জয়নালকে। সে সুযোগ খোঁজে প্রতিশোধের। একসময় সেই সুযোগ মিলেও যায়। মুক্তিবাহিনীতে যোগ দেয়া সেই গ্রামেরই ছেলে জলিল তাকে মাইন পোঁতার জন্য প্রস্তাব দেয়। জয়নাল তীব্র ঘৃণায় হানাদার বাহিনীর আস্তানার কাছে গোপনে মাইন পুঁতে দেয়। দিনের শেষে পাকিস্তানি হানাদারেরা আস্তানায় ফিরলে বিকট শব্দে মাইনটি বিস্ফোরিত হয়। মুক্তির আনন্দে জয়নাল আত্মহারা হয়ে যায়।

Mymensingh · 2020

উত্তর

বুধা রাজাকার কমান্ডাদের বাড়িতে আগুন ধরিয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য।

উত্তর

হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল হরিকাকুর আদর মেশানো 'মানিকরতন' ডাক শুনতে পাবে না বলে। • 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধা তার মা-বাবা, ভাই-বোনদের চিরতরে হারিয়ে একা হয়ে যায়। এতিম বুধাকে গ্রামের সবাই ভালোবাসে, স্নেহভরে নানা নামে ডাকে। হরিকাকু তাকে অতি স্নেহে মানিকরতন বলে ডাকে। দেশে যুদ্ধ শুরু হলে পাকিস্তানি মিলিটারির ভয়ে গ্রামের মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে পালাতে থাকে। হরিকাকুও নিজের ভিটেমাটি ছেড়ে চলে যাওয়ার আয়োজন করে। তার গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা শুনে বুধার কষ্ট লাগে। চলে যাওয়ার সময় বুধা হারিকাকুর বোঝা নিজে বহন করে তাকে অনেকটা পথ এগিয়ে দেয়।

উত্তর

উদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রের সাহসী ও প্রতিশোধস্পৃহার সাদৃশ্য বিদ্যমান। • ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত থেকে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের নিরীহ মানুষের ওপর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ শুরু করে। তাদের হাত থেকে দেশকে মুক্ত ও স্বাধীন করতে এদেশের সর্বস্তরের মানুষ কঠিন প্রতিরোধ গড়ে তোলে। • উদ্দীপকে বিরামপুর গ্রামে পাকিস্তানিদের ঘাঁটি স্থাপন, গ্রামের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটতরাজ, গণহত্যা ইত্যাদির কথা বলা হয়েছে। তাদের এই অন্যায়-অত্যাচারের বিষয়টি ঐ গ্রামের কিশোর. জয়নালকে গভীরভাবে নাড়া দেয়। জয়নাল সব দেখেশুনে শত্রুর বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। তার এই চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার প্রতিবাদী চেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বুধাও মিলিটারিদের অত্যাচার, নির্যাতন, হত্যাযজ্ঞ দেখে প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। রাজাকার আহাদ মুন্সির ঘর পুড়িয়ে দিয়েছে। গেরিলা মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দিয়ে বাঙ্কারে মাইন পুঁতে মিলিটারি ক্যাম্প উড়িয়ে দিয়েছে। উদ্দীপকের জয়নালও মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দিয়ে পাকিস্তানি হানাদারদের আস্তানায় মাইনের বিস্ফোরণ ঘটিয়েছে এবং সেই কাজে সফল হয়ে 'জয় বাংলা' স্লোগান দিয়েছে।

উত্তর

“উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিত্রপট।”- মন্তব্যটি যথার্থ। • বাঙালিরা প্রতিবাদী। তারা কখনই শত্রুর শাসন-শোষণ, অত্যাচার-নির্যাতন মুখ বুজে সহ্য করেনি। তারা যথাসময়ে অন্যায়ের প্রতিবাদ করেছে। শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দিয়ে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। • 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধা এক এতিম কিশোর। শৈশবে সে বাবা-মা, ভাই-বোন সবাইকে হারিয়ে অসহায় হয়ে পড়লেও ভীরু নয়। মিলিটারির হাত থেকে বাঁচার জন্য গ্রাম ছেড়ে সবাই পালিয়ে গেলেও সে যায় না। গ্রামে মিলিটারি ঢুকে বাজারে আগুন দিলে বুধা সেখানে আগুন নিভাতে ছুটে যায়। পাকিস্তানি সেনাদের সহযোগিতা করার জন্য প্রতিশোধ নিতে বুধা আহাদ মুন্সির ঘরবাড়ি পুড়িয়ে দেয়। কানু দয়ালের বাড়িতে রেডিওতে ভাষণ শুনে নিজেকে 'জয় বাংলা' বলে পরিচয় দেয়। মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের পরামর্শে মিলিটারি ক্যাম্পে গিয়ে রেকি করে। বুধা কৌশলে বাঙ্কারে মাইন পুঁতে মিলিটারিদের ক্যাম্প উড়িয়ে দিয়ে আনন্দ প্রকাশ করে নৌকার পাটাতনে পা ছড়িয়ে শুয়ে পড়ে। উপন্যাসের এসব বিষয় উদ্দীপকের জয়নালের মধ্যেও প্রতিফলিত হয়েছে। জয়নালও সাহসী কিশোর। সে পাকিস্তানি সেনাদের অন্যায়ের প্রতিবাদ করেছে। মুক্তিযোদ্ধা জলিলের পরামর্শে পাকসেনাদের আস্তানার কাছে গোপনে মাইন পুঁতে এসেছে এবং যথাসময়ে তা বিস্ফোরিত হলে আনন্দে আত্মহারা হয়েছে। • 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মধ্যে যে সাহস ও দেশপ্রেম প্রকাশ পেয়েছে তা উদ্দীপকের জয়নালের মধ্যেও প্রতিফলিত হয়েছে। তারা উভয়েই পাকিস্তানি হানাদারদের নিশ্চিহ্ন করার জন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দিয়ে গেরিলা আক্রমণ করেছে এবং সেই আক্রমণে জয়লাভ করেছে। এসব দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৯৭১-এর মুক্তিযুদ্ধে পাক-বাহিনী শহর ছাড়াও ঘাঁটি বাঁধে বাংলার অসংখ্য গ্রাম-গঞ্জে। গণহত্যা, বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া, লুটতরাজ আর অসহায় নারীদের উপর চালায় অকথ্য নির্যাতন। এ বিষয়টি গভীরভাবে নাড়া দেয় বিরামপুরের কিশোর জয়নালকে। সে সুযোগ খোঁজে প্রতিশোধের। একসময় সেই সুযোগ মিলেও যায়। মুক্তিবাহিনীতে যোগ দেয়া সেই গ্রামেরই ছেলে জলিল তাকে মাইন পোঁতার জন্য প্রস্তাব দেয়। জয়নাল তীব্র ঘৃণায় হানাদার বাহিনীর আস্তানার কাছে গোপনে মাইন পুঁতে দেয়। দিনের শেষে পাকিস্তানি হানাদারেরা আস্তানায় ফিরলে বিকট শব্দে মাইনটি বিস্ফোরিত হয়। মুক্তির আনন্দে জয়নাল আত্মহারা হয়ে যায়।

Mymensingh · 2020

ক
বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?
খ
হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রটির কীরূপ সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিত্রপট।”- এর সপক্ষে যুক্তিসহ মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।

হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?

বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গ্রামের নাম কমলা দিঘী। শান্ত, পরিপাটি ও আনন্দমুখর পরিবেশ। হঠাৎ একদিন বিকট শব্দে আঁতকে ওঠে গ্রামের ছেলে-বুড়ো সবাই। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে মুখোশধারী কিছু লোক চলে যায় বুটের শব্দের আওয়াজ তুলে। ছিন্ন-ভিন্ন গ্রামের এক কুটির থেকে একটি আর্তনাদ- এরা আমাদের পরিচিতজন নয়, এরা সবাই লুটেরা। এই আর্তনাদের কঠিন জবাব দেয় গ্রামেরই এক অল্পবয়সী ছেলে আজাদ। সে বলে, এই লুটেরাদের দেশছাড়া করব, নয়তো মরব।

Mymensingh · 2020

ক
বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?
খ
বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত বহন করে তার ব্যাখ্যা দাও।
ঘ
“উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিধ্বনি।”- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।

বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?

বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলা নববর্ষ বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব। বাংলা সন কে কবে প্রচলন করেছিলেন এ নিয়ে মতান্তর থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এই সনের গণনা আরম্ভ হয়। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোকমেলার আয়োজন করে সাধারণ মানুষ এই উৎসবকে প্রাণে ধারণ করেছে। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে, তার পেছনেও নববর্ষের সক্রিয় প্রেরণা কাজ করে। কারণ, পাকিস্তানিরা বাঙালির এই প্রাণের উৎসবকে নস্যাৎ করার জন্য তীব্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা।

Mymensingh · 2020

ক
'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?
খ
“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।
গ
'পয়লা বৈশাখ' প্রবন্ধে প্রকাশিত বাঙালি জাতির প্রাণের উৎসবটি উদ্দীপকে কতটুকু লক্ষণীয়? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকে উল্লিখিত বাঙালি জাতীয়তায় নববর্ষের সক্রিয় প্রেরণাটি 'পয়লা বৈশাখ' প্রবন্ধের সাথে একাত্মতা, ঘোষণা করে।”- মন্তব্যটির যুক্তিপূর্ণ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।

“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা। তাদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে পাকিস্তানি সেনারা তাঁদের ঘিরে ফেলে। কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নন। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তাঁর গায়ে। নূর মোহাম্মদ তাঁকে এক হাত দিয়ে কাঁধে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসাবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করলেন।

Dinajpur · 2020

ক
বুধার মতে তিনজন এক হলে কী হয়?
খ
কুন্তি অবাক হয় কেন?
গ
উদ্দীপকের রাজাকাররা 'কাকতাড়ুয়া' উপন্যাসের যাদের সাথে সাদৃশ্যপূর্ণ তাদের সম্পর্কে আলোচনা কর।
ঘ
“কৌশলগত ভিন্নতা থাকলেও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা ও উদ্দীপকের নূর মোহাম্মদ শেখের লক্ষ্য এক ও অভিন্ন”- মন্তব্যটির যৌক্তিকতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রটির কীরূপ সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যহরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?“উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিধ্বনি।”- মউদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত বহন করে তার ব্বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?“উদ্দীপকে উল্লিখিত বাঙালি জাতীয়তায় নববর্ষের সক্রিয় প্রেরণাটি 'পয়লা বৈশাখ' প্রবন্'পয়লা বৈশাখ' প্রবন্ধে প্রকাশিত বাঙালি জাতির প্রাণের উৎসবটি উদ্দীপকে কতটুকু লক্ষণ“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?“কৌশলগত ভিন্নতা থাকলেও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা ও উদ্দীপকের নূর মোহাম্মদ শেখে

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।