উদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত বহন করে তার ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধাদের গ্রামে পাকিস্তানি হানাদারদের আক্রমণ এবং তাদের বিরুদ্ধে বুধার প্রতিশোধ নেওয়ার দিকটির ইঙ্গিত করে।' • ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী অন্যায়ভাবে বাঙালিদের ওপর হামলা চালায়। তারা নির্বিচারে মানুষ হত্যা করে। তারা সারা দেশে মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করে। বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তাদের অন্যায়ের সমুচিত জবাব দেয়। • উদ্দীপকে কমলা দিঘী গ্রামের আনন্দমুখর পরিবেশে মুখোশধারী কিছু লোকের আক্রমণ এবং সেই লুটেরাদের দেশছাড়া করার জন্য এক অল্পবয়সী ছেলের প্রতিশোধপরায়ণ হয়ে ওঠার কথা বলা হয়েছে। এখানে ঐ গ্রামের ছেলে আজাদ নিজের জীবন দিয়ে হলেও তার গ্রামের মানুষের ওপর আক্রমণকারী মুখোশধারী লুটেরাদের শাস্তি দিতে চেয়েছে। তার এই প্রতিশোধস্পৃহা 'কাকতাড়ুয়া' উপন্যাসে প্রতিফলিত পাকিস্তানি সেনাদের অন্যায়ের প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে কিশোর বুধার দৃঢ় প্রতিজ্ঞা ও কর্মকাণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পাকিস্তানিদের সহযোগিতা করার কারণে বুধা আহাদ মুন্সির ঘরবাড়ি পুড়িয়ে দেয়। মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের পরামর্শে গেরিলা যুদ্ধ করে। বাঙ্কারে মাইন পুঁতে পাকিস্তানি মিলিটারি ক্যাম্প ধ্বংস করে দেয়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত ব…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর