উদ্দীপকের সিরাজের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সিরাজের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হলো কিশোর বুধা। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা মুক্তভাবে জীবনযাপন করে। এতেই তার আনন্দ। সে মহামারিতে বাবা-মা, ভাই-বোন সবই হারিয়েছে। সে এতিম, তবু তার গ্রামের সবাই আপন। তবে সে কারো ওপর নির্ভর করে না। গ্রামের সবার কাজ করে দেয় সে। আবার সবার কাজে সে আদরও পায়। উদ্দীপকের সিরাজের জীবনও অনুরূপ। সিরাজ যেমন ছন্নছাড়া মানুষ তেমনি বুধার জীবনও ছন্নছাড়া। তবে সাহসী এক কিশোর মুক্তিযোদ্ধা। তার সাহসীকতা অতুলনীয় এবং নিঃসন্দেহে প্রশংসনীয়। উদ্দীপকের সিরাজ বরিশালে নানার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় লঞ্চ ডুবে যায়। সেই লঞ্চডুবিতে তার মা-বাবা ও ভাই-বোন মারা যায়। তবে সিরাজ ভাগ্যক্রমে বেঁচে যায়। পরিবারের সবাইকে হারিয়ে সে স্তব্ধ হয়ে গেছে। চারপাশের জগৎ তার কাছে শূন্য মনে হয়। তার জীবনের সাথে সাদৃশ্য রয়েছে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বুধার। গাঁয়ের লোক তাকে পাগল বললেও সে আসলে এক সাহসী বালক। সে মুক্তিযুদ্ধে শান্তি কমিটি আর রাজাকার কমান্ডারের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দেশের প্রতি তার ভালোবাসা ছিল। দেশাত্মবোধ তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। উদ্দীপকের সিরাজের পরিবার লঞ্চ ডুবে মারা যায়। সে হয়ে পড়ে এতিম আর বুধার পরিবার মারা যায় মহামারিতে আর সে হয়ে পড়ে একা ও ছন্নছাড়া। এভাবে উভয়ের মধ্যে সাদশ্য ফুটে ওঠে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের সিরাজের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রট…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর