"উদ্দীপকের সবুজ ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মনোভাব এক ও অভিন্ন"- মন্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: "উদ্দীপকের সবুজ ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মনোভাব এক ও অভিন্ন।"- মন্তব্যটি যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত বুধা এক অদম্য চরিত্র। সে নির্ভীক, ভয়ের গল্প শোনেনি। কেউ তাকে জুজুর ভয় দেখায়নি। সে একা একা নিজের নিয়মে বড়ো হয়েছে। মহামারিতে পরিবারের সবাইকে হারিয়ে সে হয়ে উঠেছে অদম্য সাহসী এক ছন্নছাড়া কিশোর। উদ্দীপকের সবুজ এক সাহসী চরিত্র। ১৯৭১ সালের মহান যুদ্ধে সে বাবা-মা, ভাই-বোনকে হারিয়েছে। সে অভাগা, অনাথ এক কিশোর। সে যুদ্ধে পাকবাহিনী কর্তৃক নৃশংস হত্যাকাণ্ড দেখেছে। পাকিস্তানিদের প্রতি তার চরম ঘৃণা জন্মেছে। মনের একান্ত ইচ্ছাতেই সে যুদ্ধে গেছে। স্বজন হারানোর বেদনা সে সহ্য করতে পারেনি। তার মতো বুধাও যুদ্ধে অংশ নেয়। বুধা স্বজন হারিয়েছে মহামারিতে। সে একজন সাহসী যোদ্ধা। 'কাকতাড়ুয়া' উপন্যাসের প্রধান চরিত্র বুধা। তার মনোভাবের সাথে সবুজের মনোভাবের মিল রয়েছে। তারা উভয়ই লড়াকু সৈনিক। তারা দেশের প্রয়োজনে যুদ্ধে যায়। কৌশলে বুধা পাকিস্তানি সেনাদের পরাস্ত করে। মাইন পুঁতে রাখে, অন্যভাবে খোঁজ নেয় পাকসেনাদের অবস্থান সম্পর্কে। সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনেও উজ্জীবিত হয়। সবুজের যুদ্ধে চলে যাওয়ার সাহসিকতার সাথে বুধার মিল রয়েছে। তারা উভয়ই চরমভাবে ঘৃণা করে হানাদার বাহিনীকে। কারণ তারা নির্বিচারে বাঙালি নিধন করেছে। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। মা-বোনদের অসম্মান করেছে। এমতাবস্থায় বুধা ও সবুজের সিদ্ধান্তকে স্বাগত জানানো যায়। তাই যথার্থই বলা যায়, তাদের উভয়ের মনোভাব এক ও অভিন্ন।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকের সবুজ ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মনোভাব এক ও অভিন্ন"…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর