উদ্দীপকের সাবু এবং বুধার অভিযান পরিচালনা একই চেতনালোক থেকে উৎসারিত- মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন করো।
উত্তর: "উদ্দীপকের সাবু এবং বুধার অভিযান পরিচালনা একই চেতনালোক থেকে উৎসারিত।"-মন্তব্যটি যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা একজন সাহসী কিশোর মুক্তিযোদ্ধা। বুধা পাকহানাদার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই সে প্রতিবাদী হয়ে ওঠে। সে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকবাহিনীর ওপর প্রতিশোধ নিতে চায়। এজন্য সে মুক্তিবাহিনীর কমান্ডার শাহাবুদ্দিনের নেতৃত্বে দুঃসাহসিক অভিযানে অংশ নেয়। রেকি করা, আহাদ মুন্সির বাড়িতে আগুন লাগানো, বাংকারে মাইন পুঁতে রাখার মতো কঠিন কাজ করতে বুধা সক্ষম হয়। উদ্দীপকের সাবু কিশোর বলে তাকে কেউ মুক্তিযুদ্ধে নিতে রাজি হয়নি। কিন্তু সাবু নিজের আত্মবিশ্বাস হারায়নি। বয়সে কিশোর হলেও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখে। মুক্তিবাহিনীর কমান্ডার লতিফের নেতৃত্বে দুঃসাহসিক অভিযানে অংশ নেয়। উক্ত অভিযানে পঞ্চাশ জন পাকসেনা পরাস্ত হয়। সাবু একের পর এক গেরিলা অভিযানে পাকসেনাদের মনে ত্রাসের সৃষ্টি করে। কিশোর সাবু মুক্তিযুদ্ধে দুঃসাহসিকতার পরিচয় দিতে সক্ষম হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকের সাবু এবং বুধার অভিযান পরিচালনা একই চেতনালোক থেকে উৎসারিত। কারণ সাবু এবং বুধা দুজনেই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়েছে। দেশের মানুষের মুক্তির জন্য তারা নিজেদের জীবন বাজি রেখে দুঃসাহসিক অভিষানে অংশ নিয়েছে। দুঃসাহসিক অভিযানে অংশ নেওয়ার উদ্দেশ্য হলো পাকহানাদার বাহিনীকে এদেশ থেকে বিতাড়িত করা। দুজনেই দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দুঃসাহসিক অভিযান চালিয়েছে। সুতরাং আমরা বলতে পারি প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের সাবু এবং বুধার অভিযান পরিচালনা একই চেতনালোক থেকে উৎসারিত-…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর