"লোহার টুপি ওদের মাথা খেয়েছে।"- বুধার এ উপলব্ধির কারণ ব্যাখ্যা করো।
উত্তর: রাজাকারদের নিষ্ঠুর আচরণের পরিপ্রেক্ষিতে বুধা মনে করে লোহার টুপি ওদের মগজ খেয়েছে। মাথায় লোহার টুপি পরা তিন জন রাজাকার বুধার দুহাত ও দু-পা ধরে চ্যাংদোলা করে মাঠের মাঝখানে এনে ধাম করে ফেলে দেয়। ওরা মাঠের মাঝখানে একটি বাঁশ পুঁতে বাঁশের সঙ্গে বুধাকে কাকতাড়ুয়ার মতো বেঁধে ওর গায়ের জামাটা খুলে বেঁধে দেয় মাথায়। সেই সাথে তার মুখে-পিঠে রান্নাঘরের হাঁড়ির কালি দিয়ে এঁকে দেয় আঁকাবাঁকা রেখা। তারপর হি হি করে হাসতে হাসতে তিন জন রাজাকার চলে গেলে বুধার চোখ জ্বলে ওঠে। বুধা মনে করে, লোহার টুপি পরলে মানুষের মাথার বুদ্ধি লোপ পায়, তাই পেয়ারা খাওয়ানোর কৃতজ্ঞতা স্বরূপও ওরা তার শাস্তি মওকুফের কথা ভাবেনি।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"লোহার টুপি ওদের মাথা খেয়েছে।"- বুধার এ উপলব্ধির কারণ ব্যাখ্যা করো।
উত্তর