শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপক-২এর বর্ণনা ও 'একাত্তরের দিনগুলি' রচনার ভিন্নতা থাকলেও মূলসুর এক ও অভিন্ন- উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর: "উদ্দীপক-২ এর বর্ণনা 'একাত্তরের দিনগুলি' রচনার ভিন্নতা থাকলেও মূলসুর এক ও অভিন্ন।"- উক্তিটি যথার্থ। 'একাত্তরের দিনগুলি' রচনার মধ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনাবলি বর্ণিত হয়েছে। লেখিকা জাহানারা ইমাম তার লেখনিতে পাকহানাদার বাহিনীর নৃশংস কর্মকাণ্ড তুলে ধরেছেন। বাংলার মানুষ পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা স্বাধীনতার প্রত্যাশা কামনা করেছিল। বাঙালি জাতিকে পরাধীনতার শিকলে আটকে রাখার জন্য হানাদার বাহিনী অতর্কিত হামলা চালায়। তারা গণহত্যা পরিচালনা করে। নদীতে অসংখ্য মানুষের লাশ ভেসে যায়। তবুও বাঙালি জাতি ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়নি। বরং দুর্বার গতিতে পাকহানাদার বাহিনীর মোকাবিলা করেছে। কবি-সাহিত্যিক, শিল্পী, কৃষক-শ্রমিক এক কথায় সব শ্রেণিপেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। উদ্দীপক-২ এ বলা হয়েছে, আমরা পরাজয় মানব না। দুর্বল হয়ে আমরা বাঁচব না। আমরা চিরদিনই হাসিমুখে মরণকে বরণ করে নেব। তাই তোমার কোনো ভয় নেই মা। কারণ আমরা প্রতিবাদ করতে জানি। বীর বাঙালি তার প্রতিবাদ জানিয়েছিল। পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করে তারা পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। বাঙালি বীরের জাতি। তারা পরাজয় বরণ করতে জানে না। দেশের স্বাধীনতার জন্য তারা জীবন দিতে সদা প্রস্তুত। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপক-২ ও 'একাত্তরের দিনগুলি' রচনায় প্রেক্ষাপটগত কিছু ভিন্নতা রয়েছে। তবে উভয় রচনার উদ্দেশ্য এক ও অভিন্ন। পাকহানাদার বাহিনীর নির্মমতার বিরুদ্ধে বাঙালি জাতির প্রতিবাদী চেতনা উদ্দীপক-২এ ফুটে উঠেছে। দেশের মানুষের মুক্তির জন্য বাঙালি জাতি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। কারণ তারা ভীরুর মতো দুর্বলতাকে স্বীকার করে বাঁচতে চাইনি। তারা বীরের বেশে স্বাধীনভাবে বাঁচার মতোই বাঁচতে চেয়েছে। এজন্য পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। 'একাত্তরের দিনগুলি' রচনার মধ্যেও এমনটি ভাবধারা প্রতিফলিত হয়েছে। তাই সার্বিক দিক বিচার-বিশ্লেষণপূর্বক বলা যায়, উদ্দীপক-২এর বর্ণনা ও 'একাত্তরের দিনগুলি' রচনার ভিন্নতা থাকলেও মূলসুর এক ও অভিন্ন।

SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

"উদ্দীপক-২এর বর্ণনা ও 'একাত্তরের দিনগুলি' রচনার ভিন্নতা থাকলেও মূলস…

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : 'পাঁজরের ওপিঠ ওপিঠ নিস্তব্ধতা বেয়নেট ফলা জলোচ্ছল স্রোতের ধিক্কার ভোর হবে কাকে বা দেখাই যে মুখ পুড়েছে অগ্নিদহে।' দৃশ্যকল্প-২: 'আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।'

Barisal · 2023

উত্তর

চরমপত্র হলো মৃত্যুর পূর্বসময়ে লিখিত উপদেশ, শেষবারের মতো সতর্ক করে দেওয়ার জন্য প্রেরিত পত্র।

উত্তর

সন্তানের জীবন বাঁচানোর জন্য অত্যাচারী সরকারের কাছে প্রাণভিক্ষা চেয়ে মার্সি পিটিশন করা না করা নিয়ে লেখিকা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। লেখিকা জাহানারা ইমামের বড়ো ছেলে মুক্তিযোদ্ধা রুমী পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ধরা পড়ে। রুমীর প্রাণ বাঁচানোর একমাত্র উপায় ছিল প্রাণভিক্ষা চেয়ে সরকারের কাছে মার্সি পিটিশন করা। কিন্তু যে সামরিক জান্তার বিরুদ্ধে রুমী মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে সেই সরকারের কাছে মার্সি পিটিশন করা মানে রুমীর আদর্শকে অপমান করা। একদিকে ছেলের জীবন অন্যদিকে তার আদর্শ -এ দুয়ের দ্বিধাদ্বন্দ্বে লেখিকার দু'দিন দু'রাত কেটেছে।

উত্তর

দৃশ্যকল্প-১এ 'একাত্তরের দিনগুলি' রচনার পাকহানাদার বাহিনীর নির্মম অত্যাচার ও নৃশংসতার দিকটি ফুটে উঠেছে। 'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকা দিনলিপি আকারে অতীত স্মৃতিচারণ করেছেন। এই দিনলিপির মধ্যে বাঙালিদের ওপর পাকহানাদার বাহিনীর নির্মম হত্যাকাড ও নৃশংসতা ফুটে উঠেছে। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনীর সদস্যরা। তারা সারা দেশজুড়েই ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। তাদের এ অতর্কিত হামলায় সর্বপ্রথম ঢাকার নগরজীবন বিশৃঙ্খল হয়ে পড়ে। যুদ্ধ শুরুর কিছুদিন পরেই আশেপাশের নদীতে মানুষের লাশ ভেসে যায়। নিরীহ মানুষের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। বাংলার সাধারণ মানুষের ওপর পাকহানাদার বাহিনী অমানবিক নির্যাতন চালায়। উদ্দীপকেও পাকহানাদার বাহিনীর নির্মমতার প্রতিফলন লক্ষ করা যায়। দৃশ্যকল্প-১এ বলা হয়েছে তাদের অত্যাচারে পাঁজরের এপিঠ ওপিঠ ভেঙে গেছে। বেয়নেট ফলার আঘাতে শরীর ক্ষত-বিক্ষত হয়েছে। পাকহানাদার বাহিনীর নৃশংসতার কথা দৃশ্যকল্প-১এ উঠে এসেছে। যেমনটি 'একাত্তরের দিনগুলি' রচনার মধ্যেও লক্ষ করা যায়। উক্ত রচনায় পাকিস্তানিদের নারকীয় হত্যাকাণ্ডের বিবরণ ফুটে উঠেছে। পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। বাংলার মানুষকে স্বাধীনতার পথ থেকে বিচ্যুত করার জন্যই এরূপ হত্যাকাড চালায়। তাই আমরা বলতে পারি দৃশ্যকল্প-১এ 'একাত্তরের দিনগুলি' রচনার পাকহানাদার বাহিনীর নির্মম অত্যাচার ও নৃশংস হত্যাকাণ্ডের দিকটি ফুটে উঠেছে।

উত্তর

"উদ্দীপক-২ এর বর্ণনা 'একাত্তরের দিনগুলি' রচনার ভিন্নতা থাকলেও মূলসুর এক ও অভিন্ন।"- উক্তিটি যথার্থ। 'একাত্তরের দিনগুলি' রচনার মধ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনাবলি বর্ণিত হয়েছে। লেখিকা জাহানারা ইমাম তার লেখনিতে পাকহানাদার বাহিনীর নৃশংস কর্মকাণ্ড তুলে ধরেছেন। বাংলার মানুষ পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা স্বাধীনতার প্রত্যাশা কামনা করেছিল। বাঙালি জাতিকে পরাধীনতার শিকলে আটকে রাখার জন্য হানাদার বাহিনী অতর্কিত হামলা চালায়। তারা গণহত্যা পরিচালনা করে। নদীতে অসংখ্য মানুষের লাশ ভেসে যায়। তবুও বাঙালি জাতি ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়নি। বরং দুর্বার গতিতে পাকহানাদার বাহিনীর মোকাবিলা করেছে। কবি-সাহিত্যিক, শিল্পী, কৃষক-শ্রমিক এক কথায় সব শ্রেণিপেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। উদ্দীপক-২ এ বলা হয়েছে, আমরা পরাজয় মানব না। দুর্বল হয়ে আমরা বাঁচব না। আমরা চিরদিনই হাসিমুখে মরণকে বরণ করে নেব। তাই তোমার কোনো ভয় নেই মা। কারণ আমরা প্রতিবাদ করতে জানি। বীর বাঙালি তার প্রতিবাদ জানিয়েছিল। পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করে তারা পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। বাঙালি বীরের জাতি। তারা পরাজয় বরণ করতে জানে না। দেশের স্বাধীনতার জন্য তারা জীবন দিতে সদা প্রস্তুত। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপক-২ ও 'একাত্তরের দিনগুলি' রচনায় প্রেক্ষাপটগত কিছু ভিন্নতা রয়েছে। তবে উভয় রচনার উদ্দেশ্য এক ও অভিন্ন। পাকহানাদার বাহিনীর নির্মমতার বিরুদ্ধে বাঙালি জাতির প্রতিবাদী চেতনা উদ্দীপক-২এ ফুটে উঠেছে। দেশের মানুষের মুক্তির জন্য বাঙালি জাতি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। কারণ তারা ভীরুর মতো দুর্বলতাকে স্বীকার করে বাঁচতে চাইনি। তারা বীরের বেশে স্বাধীনভাবে বাঁচার মতোই বাঁচতে চেয়েছে। এজন্য পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। 'একাত্তরের দিনগুলি' রচনার মধ্যেও এমনটি ভাবধারা প্রতিফলিত হয়েছে। তাই সার্বিক দিক বিচার-বিশ্লেষণপূর্বক বলা যায়, উদ্দীপক-২এর বর্ণনা ও 'একাত্তরের দিনগুলি' রচনার ভিন্নতা থাকলেও মূলসুর এক ও অভিন্ন।
SSCবাংলা ১ম পত্রপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৯৭১-এর মুক্তিযুদ্ধে পাক-বাহিনী শহর ছাড়াও ঘাঁটি বাঁধে বাংলার অসংখ্য গ্রাম-গঞ্জে। গণহত্যা, বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া, লুটতরাজ আর অসহায় নারীদের উপর চালায় অকথ্য নির্যাতন। এ বিষয়টি গভীরভাবে নাড়া দেয় বিরামপুরের কিশোর জয়নালকে। সে সুযোগ খোঁজে প্রতিশোধের। একসময় সেই সুযোগ মিলেও যায়। মুক্তিবাহিনীতে যোগ দেয়া সেই গ্রামেরই ছেলে জলিল তাকে মাইন পোঁতার জন্য প্রস্তাব দেয়। জয়নাল তীব্র ঘৃণায় হানাদার বাহিনীর আস্তানার কাছে গোপনে মাইন পুঁতে দেয়। দিনের শেষে পাকিস্তানি হানাদারেরা আস্তানায় ফিরলে বিকট শব্দে মাইনটি বিস্ফোরিত হয়। মুক্তির আনন্দে জয়নাল আত্মহারা হয়ে যায়।

Mymensingh · 2020

ক
বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?
খ
হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রটির কীরূপ সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিত্রপট।”- এর সপক্ষে যুক্তিসহ মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।

হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?

বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গ্রামের নাম কমলা দিঘী। শান্ত, পরিপাটি ও আনন্দমুখর পরিবেশ। হঠাৎ একদিন বিকট শব্দে আঁতকে ওঠে গ্রামের ছেলে-বুড়ো সবাই। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে মুখোশধারী কিছু লোক চলে যায় বুটের শব্দের আওয়াজ তুলে। ছিন্ন-ভিন্ন গ্রামের এক কুটির থেকে একটি আর্তনাদ- এরা আমাদের পরিচিতজন নয়, এরা সবাই লুটেরা। এই আর্তনাদের কঠিন জবাব দেয় গ্রামেরই এক অল্পবয়সী ছেলে আজাদ। সে বলে, এই লুটেরাদের দেশছাড়া করব, নয়তো মরব।

Mymensingh · 2020

ক
বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?
খ
বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত বহন করে তার ব্যাখ্যা দাও।
ঘ
“উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিধ্বনি।”- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।

বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?

বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলা নববর্ষ বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব। বাংলা সন কে কবে প্রচলন করেছিলেন এ নিয়ে মতান্তর থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এই সনের গণনা আরম্ভ হয়। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোকমেলার আয়োজন করে সাধারণ মানুষ এই উৎসবকে প্রাণে ধারণ করেছে। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে, তার পেছনেও নববর্ষের সক্রিয় প্রেরণা কাজ করে। কারণ, পাকিস্তানিরা বাঙালির এই প্রাণের উৎসবকে নস্যাৎ করার জন্য তীব্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা।

Mymensingh · 2020

ক
'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?
খ
“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।
গ
'পয়লা বৈশাখ' প্রবন্ধে প্রকাশিত বাঙালি জাতির প্রাণের উৎসবটি উদ্দীপকে কতটুকু লক্ষণীয়? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকে উল্লিখিত বাঙালি জাতীয়তায় নববর্ষের সক্রিয় প্রেরণাটি 'পয়লা বৈশাখ' প্রবন্ধের সাথে একাত্মতা, ঘোষণা করে।”- মন্তব্যটির যুক্তিপূর্ণ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।

“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিউদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রটির কীরূপ সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যহরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?“উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিধ্বনি।”- মউদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত বহন করে তার ব্বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?“উদ্দীপকে উল্লিখিত বাঙালি জাতীয়তায় নববর্ষের সক্রিয় প্রেরণাটি 'পয়লা বৈশাখ' প্রবন্'পয়লা বৈশাখ' প্রবন্ধে প্রকাশিত বাঙালি জাতির প্রাণের উৎসবটি উদ্দীপকে কতটুকু লক্ষণ“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।