জাহানারা ইমামের দুদিন দুরাত দ্বিধাদ্বন্দ্বে কেটেছে কেন?
উত্তর: সন্তানের জীবন বাঁচানোর জন্য অত্যাচারী সরকারের কাছে প্রাণভিক্ষা চেয়ে মার্সি পিটিশন করা না করা নিয়ে লেখিকা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। লেখিকা জাহানারা ইমামের বড়ো ছেলে মুক্তিযোদ্ধা রুমী পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ধরা পড়ে। রুমীর প্রাণ বাঁচানোর একমাত্র উপায় ছিল প্রাণভিক্ষা চেয়ে সরকারের কাছে মার্সি পিটিশন করা। কিন্তু যে সামরিক জান্তার বিরুদ্ধে রুমী মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে সেই সরকারের কাছে মার্সি পিটিশন করা মানে রুমীর আদর্শকে অপমান করা। একদিকে ছেলের জীবন অন্যদিকে তার আদর্শ -এ দুয়ের দ্বিধাদ্বন্দ্বে লেখিকার দু'দিন দু'রাত কেটেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
জাহানারা ইমামের দুদিন দুরাত দ্বিধাদ্বন্দ্বে কেটেছে কেন?
উত্তর