"উদ্দীপকে প্রতিফলিত তনিমার সাহিত্যসৃষ্টির মাধ্যম 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ শাখা।" উক্তিটির সঙ্গে তুমি কি একমত? বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকে প্রতিফলিত তনিমার সাহিত্য সৃষ্টির মাধ্যম 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ শাখা।"-উক্তিটির সঙ্গে আমি একমত। 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো প্রবন্ধ। সাধারণত কল্পনাশক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য-রূপ সৃষ্টি করেন তাকেই প্রবন্ধ বলা হয়। প্রবন্ধের ভাষা সহজ-সরল ও প্রাঞ্জল হলে পাঠক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রবন্ধ গদ্য ভাষায় রচিত হয়। প্রবন্ধ নাতিদীর্ঘ হওয়া আবশ্যক। যুক্তি ও মননশীলতার প্রয়োগে সৃজনশীল মৌলিক শিল্পকর্মসমূহ মানুষের বোধগম্য করে তোলার মাধ্যমেই প্রবন্ধের সার্থকতা নিহিত। প্রবন্ধের মধ্যে প্রাবন্ধিকের সৃষ্টিশীল চিন্তাধারার বহিঃপ্রকাশ ঘটে। উদ্দীপকের দিকে দৃষ্টি দিলে দেখা যায়, নীলা ও তনিমা একই শ্রেণিতে পড়ে। তারা দুজনেই শ্রমজীবী মানুষের জীবনচিত্র নিয়ে সাহিত্য রচনা করতে চায়। নীলা কবিতার মাধ্যমে শ্রমজীবী মানুষের কথা তুলে ধরে। কিন্তু তনিমা প্রবন্ধের মাধ্যমে শ্রমজীবী মানুষের দুঃখ-কষ্টের বিবরণ পেশ করে। তনিমা সাহিত্যচর্চার জন্য সাহিত্যের প্রবন্ধ শাখাকে বেছে নিয়েছে। সে কল্পনাশক্তি ও বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে তথ্য ও যুক্তির সাহায্যে শ্রমজীবী মানুষের জীবনধারা ব্যাখ্যা করে। যা সাহিত্যের প্রবন্ধ শাখাকেই নির্দেশ করে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে প্রতিফলিত তনিমার সাহিত্য সৃষ্টির মাধ্যম 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ শাখা। কারণ প্রবন্ধের মাধ্যমে মননশীল চিন্তাধারার বিকাশ ঘটে। প্রবন্ধের মধ্যে আত্মসচেতন নাতিদীর্ঘ বর্ণনায় বক্তব্যকে ফুটিয়ে তোলা হয়। প্রবন্ধ পাঠে পাঠক অনেক অজানা বিষয়ের জ্ঞান লাভ করে থাকে। সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় গদ্যাকারে মনোভাব প্রকাশ করতে প্রবন্ধের কোনো বিকল্প নেই। সাহিত্যের যতগুলো শাখা রয়েছে তন্মধ্যে প্রবন্ধ সবচেয়ে যুক্তিনিষ্ঠ ও গভীর জ্ঞান নির্ভর রচনা। প্রবন্ধ সাহিত্যে যে আনন্দ ও রস থাকে, তা উদ্দেশ্যনির্ভর এবং পাঠকের মনে গভীর চিন্তার উদ্রেক করে থাকে। তাই আমি মনে করি তনিমার সাহিত্য সৃষ্টির মাধ্যম অর্থাৎ প্রবন্ধ 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ শাখা।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকে প্রতিফলিত তনিমার সাহিত্যসৃষ্টির মাধ্যম 'সাহিত্যের রূপ ও র…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর