'উদ্দীপকের শেষ দুই চরণের ভাবধারা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার চেতনারই বহিঃপ্রকাশ।'' উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: "উদ্দীপকের শেষ দুই চরণের ভাবধারা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার চেতনারই বহিপ্রকাশ।"- উক্তিটি যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসের প্রধান চরিত্র হলো বুধা। বুধাকে কেন্দ্র করেই উপন্যাসটির কাহিনি বর্ণিত হয়েছে। বুধা কিশোর হলেও তার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জেগে ওঠে। সে পাকহানাদার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে। এজন্য প্রতিশোধের আগুন তার মনে দাউ দাউ করে জ্বলতে থাকে। প্রতিশোধ নেওয়ার মাধ্যমে সে দেশকে স্বাধীন করতে চায়। দেশের মানুষকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করার জন্য যুদ্ধে অংশ নেয়। যুদ্ধে জীবন বাজি রেখে বুধা দুঃসাহসিক অভিযান চালায়। উদ্দীপকের শেষ দুই চরণের দিকে দৃষ্টি দিলে আমরা দেখতে পাই, একটি লাল সূর্য, একটি পতাকা, একটি স্বাধীনতার কথা বলা হয়েছে। অর্থাৎ একটি পরাধীন দেশে স্বাধীনতার রক্তিম সূর্য উদিত হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্তের প্রতীক স্বরূপ একটি পতাকাও পতপত করে উড়ছে। যা স্বাধীন দেশের পরিচয় বহন করে। অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়। স্বাধীনতার জন্য বাঙালি জাতিকে রক্ত দিতে হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের শেষ দুই চরণের ভাবধারা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার চেতনারই বহিপ্রকাশ। কারণ বুধা দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। দুঃসাহসিকতার সাথে পাকহানাদার বাহিনীর মোকাবিলা করেছিল। যার ফলে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। উদ্দীপকের শেষ দুই চরণেও মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার বিষয়টি ফুটে উঠেছে। বাংলাদেশের আকাশে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। যা 'কাকতাড়য়া' উপন্যাসের বুধার চেতনারই বহিপ্প্রকাশ মাত্র। সুতরাং প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'উদ্দীপকের শেষ দুই চরণের ভাবধারা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার চেতন…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর