উদ্দীপকের প্রথমাংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রথমাংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জনের দিকটি প্রতিফলিত হয়েছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে বাঙালির আত্মত্যাগের কাহিনি ফুটে উঠেছে। বাঙালি জাতি স্বাধীনতা অর্জনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। পাকহানাদার বাহিনী বাংলার মানুষের ওপর নৃশংস হত্যাকাড চালায়। পাখির মতো মানুষকে নির্বিচারে গুলি করে মারে। মৃত ব্যক্তিদের লাশ তারা গণকবর দেয়। অনেক লাশ এখানে ওখানে পড়ে থাকে। স্বজন হারানো বেদনায় চারদিকে আর্তনাদ শোনা যায়। এসব থেকে মুক্তি পাওয়ার জন্য বীর বাঙালি অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বুধার মতো কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়। আর এভাবেই বাংলাদেশ স্বাধীন হয়। উদ্দীপকের কবিতাংশে মানুষের কান্নার ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়েছে। কান্নার আওয়াজে আকাশ-বাতাস ভরে গেছে। স্বাধীনতার জন্য বাঙালি জাতিকে রক্ত দিতে হয়েছে। বুকের তাজা রক্তের বিনিময়ে একটি রক্তমাখা সূর্য উদিত হয়েছে। উদ্দীপকের ন্যায় 'কাকতাড়ুয়া' উপন্যাসেও স্বাধীনতার জন্য অসংখ্য মানুষকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। স্বাধীনতার জন্য বাংলার সবুজ-প্রান্তর রক্তে লাল হয়েছে। দীর্ঘ রক্তক্ষয়ী সপ্রামের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। তাই বলা যায়, উদ্দীপকের প্রথমাংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জনের দিকটি প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের প্রথমাংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন দিকটি প্রতিফলিত হয়…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর