"উদ্দীপকটি 'একাত্তরের দিনগুলি' রচনার খডাংশ মাত্র"- মন্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: "উদ্দীপকটি 'একাত্তরের দিনগুলি' রচনার খন্ডাংশ মাত্র।"- মন্তব্যটি যথার্থ। 'একাত্তরের দিনগুলি' রচনায় বর্ণিত, ১৯৭১ সালের ২৫ মার্চ তারিখের পরবর্তী সময়গুলোতে দেশের পরিস্থিতি পাল্টে যেতে থাকে। ছাত্র-শিক্ষক-জনতা সকলেই স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এসময় রুমী ছিল আইএসসি পাশ করা ছাত্র। সে তার মায়ের কাছে যুদ্ধে যাওয়ার ইচ্ছা পোষণ করে। প্রথমে মা না করলে রুমী বলে, যুদ্ধে না গেলে তার বিবেক তাকে চিরকাল অপরাধী করে রাখবে। উদ্দীপকে যুদ্ধের খণ্ডিত চিত্র ফুটে উঠেছে। এখানে দেখা যায়, অসংখ্য মানুষ পিঁপড়ার মতো ছুটছে। পালিয়ে বাঁচার জন্য দিগ্বিদিক ছুটছে। পাক মিলিটারিরা তাদের পিছু নিয়েছে, গুলি করছে, বহু লোক মারা যাচ্ছে। অনেকেই জখম হয়েছে। সামনে এগিয়ে যাবে সেই সাহসও নেই। মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় অনেকে। মেশিনগানের শব্দ, বাচ্চাদের কান্নায় বাতাস ভারী হয়। এভাবে চলে যুদ্ধের দামামা। এ বিষয়গুলো 'একাত্তরের দিনগুলি' রচনাতেও বর্ণিত হয়েছে। কিন্তু ঘটনার পরম্পরায় উদ্দীপকে উল্লেখিত হয়নি। 'একাত্তরের দিনগুলি' রচনায় দেখা যায়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলার সময় মুক্তিযোদ্ধা ও এদেশবাসীকে উৎসাহ দেওয়ার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে একটি রেডিয়ো স্টেশন চালু করা হয়। এখানে কবি-সাহিত্যিক-আবৃত্তিকার-শিল্পীসহ সাংস্কৃতিক অঙ্গনে অনেকেই ছদ্মনাম ব্যবহার করেন। এভাবে নানা ঘটনা এ রচনায় স্থান পেয়েছে। এটি দিনপঞ্জির আকারে রচিত মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক গ্রন্থ। এভাবে এ রচনাটি মুক্তিযুদ্ধ চলাকালে নানা ঘটনার পরম্পরা বর্ণিত হয়েছে। যা উদ্দীপকে পুরোপুরি বর্ণিত হয়নি। তাই যথার্থই বলা যায়, উদ্দীপকটি 'একাত্তরের দিনগুলি' রচনার খন্ডাংশ মাত্র।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকটি 'একাত্তরের দিনগুলি' রচনার খডাংশ মাত্র"- মন্তব্যটি মূল্যা…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর