উদ্দীপকটিতে 'একাত্তরের দিনগুলি' রচনার কোন দিকটি ফুটে উঠেছে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটিতে 'একাত্তরের দিনগুলি' রচনার ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার ১৯৭১ সালের ঘটনাটি ফুটে উঠেছে। 'একাত্তরের দিনগুলি' রচনায় বর্ণিত ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, পাকিস্তানি সেনাদের বিকেলেই আত্মসমর্পণ করার কথা। সকাল থেকে কলিম, হুদা, লুলু যারাই এসেছে সবারই মুখে ঐ এক কথা দলে দলে লোক জয় বাংলা ধ্বনি তুলে রাস্তায় বেরিয়ে পড়েছে। কারফিউ উপেক্ষা করে। পাকিস্তানি সেনারা, বিহারিরা সবাই নাকি পালাচ্ছে। পালাতে পালাতে পথেঘাটে এলোপাথাড়ি গুলি করে বহু বাঙালিকে খুন-জখম করেছে। বাদশা এসে বলে, এলিফ্যান্ট রোডের আজিজ মোটরস-এর মালিক খান জীপে করে পালাবার সময় বেপরোয়া গুলি চালিয়ে রাস্তার বহুলোককে জখম করেছে। এভাবে বহু রক্ত ঝরিয়েছে বাঙালিরা। অবশেষে আত্মসমর্পণ করতে বাধ্য হয় খানসেনারা। দিনটি ছিল ১৬ই ডিসেম্বর ১৯৭১। উদ্দীপকে মুক্তিযুদ্ধকালীন খণ্ডচিত্র ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। অসংখ্য মানুষ জীবন বাঁচাতে পিপড়ার মতো ছুটছে মাথায় সুটকেস, বগলে কাপড়ের গাঁটরি, হাতে হারিকেন নিয়ে অজস্র মানুষ ছুটছে। কোমরে সন্তান নিয়ে অস্থির আতঙ্কে নিঃশব্দে বসে আছে পথে-প্রান্তরে। কেউ নৌকা করে মিলিটারির ভয়ে ওপারে পালাচ্ছে। ওদের ওপর গুলি করছে। দু তিনশত লোক মারা গেছে। এমন ঘটনা 'একাত্তরের দিনগুলি' রচনায়ও বিধৃত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকটিতে 'একাত্তরের দিনগুলি' রচনার কোন দিকটি ফুটে উঠেছে- ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর