"দৃশ্যকল্প-২ এ 'মানুষ' কবিতায় কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে"- মন্তব্য বিশ্লেষণ করো।
উত্তর: "দৃশ্যকল্প-২এ 'মানুষ' কবিতার কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।"- মন্তব্যটি যথার্থ। 'মানুষ' কবিতার কবি এমন মানুষের প্রত্যাশা ব্যক্ত করেছেন যিনি জাত-পাত নির্বিশেষে সব মানুষের সেবায় নিজেকে নিবেদিত করবেন। নিরন্ন মানুষের পাশে যিনি আশার প্রদীপ হয়ে জ্বলে উঠবেন। মনুষ্যত্বের অবমাননা হয় এমন কাজ করবেন না। দৃশ্যকল্প-২এ মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিফলিত হয়েছে। ১৮৫৩ সালে ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের মাঝে নেমে আসে অবর্ণনীয় দুঃখ-দুর্দশা। তাদের যন্ত্রণা লাঘবের জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেবার ব্রত নিয়ে এগিয়ে আসেন। তার সেবা-শুশ্রুষা ও সান্ত্বনায় আহত পঙ্গু সৈনিকরা বেঁচে থাকার স্বপ্ন দেখে। এমন মানবসেবাই কবির প্রত্যাশা। 'মানুষ' কবিতার কবি যেমন বিদ্রোহী তেমনি সাম্যবাদের কবি। তার মতে, মানুষের চেয়ে বড়ো কিছু নেই। দেশ-কাল-পাত্রের ভেদে মানুষের কোনো পার্থক্য নেই। যে মানুষ মহৎ কর্ম করে, মানুষের কল্যাণে কাজ করে, ছোটো-বড়ো, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকেই সমান চোখে দেখে তারাই প্রকৃত মানুষ। এরা কখনো মনুষ্যত্বের অবমাননা করে না, কেবল মানবসেবায় ব্রতী থাকে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল তেমনি একটি চরিত্র। যার সেবায় যুদ্ধাহত সেনারা জীবনের প্রতি মমত্ববোধ ফিরে পায়। 'মানুষ' কবিতার প্রত্যাশাও মানুষের সেবা করা। তাই বলা যায়, দৃশ্যকল্প-২এ 'মানুষ' কবিতার কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"দৃশ্যকল্প-২ এ 'মানুষ' কবিতায় কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে"- মন্…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর