উদ্দীপকের আবু সালেকের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের অভিন্ন বৈশিষ্ট্য- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আবু সালেকের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের অভিন্ন বৈশিষ্ট্য হলো দুঃসাহসিকতা। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। বুধা বয়সে কিশোর হলেও সে অত্যন্ত দুঃসাহসী। সে অকুতোভয় চরিত্রের অধিকারী। তার মনে কোনো ভয়-ভীতি নেই। সে মৃত্যুকে কোনো পরোয়া করে না। তার মনে মৃত্যুর ভয় নেই। এজন্যই সে দুঃসাহসী মনোভাবের অধিকারী হতে পেরেছে। পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংস হত্যাযজ্ঞ চালালে কিশোর বুধা প্রতিবাদী হয়ে ওঠে। সে মুক্তিবাহিনীতে যোগ দিয়ে দুঃসাহসিক অভিযানে অংশ নেয়। উদ্দীপকের দিকে লক্ষ করলে আমরা দেখতে পাই, সেখানে আবু সালেক নামক একজন কিশোর মুক্তিযোদ্ধা রয়েছে। আবু সালেক অত্যন্ত দুঃসাহসী একজন কিশোর মুক্তিযোদ্ধা। সে মৃত্যুকে তুচ্ছজ্ঞান করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। চন্দ্রপুর গ্রামে মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি বাহিনীর প্রচন্ড যুদ্ধ হয়। উক্ত যুদ্ধে মুক্তিযোদ্ধাদের পিছু হটা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু কেউ একজন ব্যাকআপ না দিলে মুক্তিযোদ্ধাদের নিরাপদে সরে যাওয়া সম্ভম্ব ছিল না। এমন মুহূর্তে কিশোর আবু সালেক পাকবাহিনীর ক্যাম্প লক্ষ করে ক্রমাগত গুলি করতে থাকে। এতে তার দুঃসাহসিকতার পরিচয় পাওয়া যায়। তাই বলা যায়, উদ্দীপকের আবু সালেকের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের অভিন্ন বৈশিষ্ট্য হলো দুঃসাহসিকতা।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের আবু সালেকের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের অভি…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর