বুধার কাছে আলো-আঁধার দুটোই সমান কেন? বুঝিয়ে লেখো।
উত্তর: স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে দিনরাত কোনো বাধা নয় বলে আলো-আঁধার দুটোই বুধার কাছে সমান। বুধা এতিম হওয়ায় হাটে-মাঠে ঘুরে বেড়ায়। তার চোখে রাত পোহালে দিনের আলো, সূর্য ডুবলে আঁধার। তার কাছে পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সব সমান। সে মনে করে যেদিকে চোখ যায় সেদিকেই তার জন্য রাস্তা খোলা, অর্থাৎ কোনো পিছুটান নেই তার। দিন-রাতের কোনো পার্থক্য নেই তার কাছে। স্বাধীনচেতা বুধার কাছে তাই আলো-আঁধার দুটোই সমান।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বুধার কাছে আলো-আঁধার দুটোই সমান কেন? বুঝিয়ে লেখো।
উত্তর