"উদ্দীপক (ii)-এর কিশোরের বৈশিষ্ট্যই 'কাকতাড়ুয়া' উপন্যাসে শাহাবুদ্দিনের মনে বুধার ছবি আঁকবার প্রেরণা জুগিয়েছিল।"-উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: "উদ্দীপক (ii)-এর কিশোরের বৈশিষ্ট্যই 'কাকতাড়ুয়া' উপন্যাসে শাহাবুদ্দিনের মনে বুধার ছবি আঁকবার প্রেরণা জুগিয়েছিল।"- উক্তিটি যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসের কিশোর বুধা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিল শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন ছিল আর্ট কলেজের ছাত্র। বুধা শাহাবুদ্দিনের সাথে দুঃসাহসিক অভিযানে অংশ নেয়। বুধার অসীম সাহস দেখে শাহাবুদ্দিন অভিভূত হয়ে যায়। তাই সে দেশ স্বাধীন হওয়ার পর কিশোর বুধার ছবি আঁকতে চায়। বুধার ছবি আঁকার ইচ্ছার মাধ্যমে বুধার প্রতি তার অকৃত্রিম স্নেহ-ভালোবাসার প্রকাশ ঘটেছে। শাহাবুদ্দিন বুধার সাহসী কর্মকান্ডে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিল। বুধাকে সে মনেপ্রাণে ভালোবাসত। উদ্দীপকের কবিতাংশে কিশোর মুক্তিযোদ্ধার সাহসীকতা তুলে ধরা হয়েছে। দেশ স্বাধীন করে আবার ফিরে আসব বলে সে মিছিলে যোগ দেয়। শার্টের আস্তিন দ্রুত গোটাতে গোটাতে মিছিলে গিয়ে স্লোগান দিতে থাকে। স্লোগানের নিভাঁজ উল্লাসে বারবার সে মিশে যায় নতুন মিছিলে। কিন্তু সে আর ফিরে আসে না। কারণ সে শহিদ হয়। এভাবে শতশত কিশোরের আত্মদানের মাধ্যমে আন্দোলন সফল হয়। এজন্য মিছিল ও সভা-সমাবেশে কিশোরদের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরিশেষে বলা যায়, উদ্দীপক (ii)-এর কিশোরের বৈশিষ্ট্যই 'কাকতাড়ুয়া' উপন্যাসের শাহাবুদ্দিনের মনে বুধার ছবি আঁকবার প্রেরণা জুগিয়েছিল। কারণ কিশোর বুধা ছিল অত্যন্ত সাহসী। রেকি করা থেকে বাঙ্কারে মাইন পুঁতে রাখার মতো দুঃসাহসী কাজ সে সফল করেছিল। এজন্য বুধার কাজে শাহাবুদ্দিন অত্যন্ত খুশি হয়েছিল। তাই সে বুধার ছবি আঁকার ইচ্ছা প্রকাশ করেছিল। যুদ্ধ চলাকালে ছবি আঁকা সম্ভম্ব ছিল না। তাই দেশ স্বাধীন হলে শাহাবুদ্দিন বুধার ছবি আঁকার ইচ্ছা পোষণ করে। তাই আমরা বলতে পারি, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপক (ii)-এর কিশোরের বৈশিষ্ট্যই 'কাকতাড়ুয়া' উপন্যাসে শাহাবুদ্দ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর