উদ্দীপকের লিজাকে সাহিত্যের যে শাখাটি আনন্দ দেয় সেটি 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের লিজাকে সাহিত্যের যে শাখাটি আনন্দ দেয় সেটি 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের ছোটোগল্প শাখাকে ইঙ্গিত করে। ছোটোগল্প বাংলা সাহিত্যের একটি অন্যতম জনপ্রিয় শাখা। ছোটোগল্পের মধ্যে জীবনবাস্তবতার স্বরূপ ভিন্নভাবে ফুটে উঠে। ছোটোগল্পের আকার ছোটো হয়ে থাকে। উপন্যাসের মতো ছোটোগল্পের আকার ব্যাপক ও বিস্তৃত হয় না। ছোটোগল্পের শুরুটা হয় অনেকটা নাটকীয়ভাবে। আবার এর সমাপ্তিও ঘটে নাটকীয়ভাবে। ছোটোগল্প এমনভাবে শেষ হয় যেন মনে হয় শেষ হয়েও হয়নি। অর্থাৎ কাহিনির মধ্যে আকাঙ্ক্ষার একটি দিক থেকে যায়। কাহিনির মূল অংশের একটি গুরুত্বপূর্ণ অংশকে ছোটোগল্পে তুলে ধরা হয়। ছোটোগল্পের মধ্যে কোনো তত্ত্বকথা থাকে না। এমনকি কোনো উপদেশ বা অনুরোধের বিবরণ থাকে না। উদ্দীপকের লিজাকে সাহিত্যের যে শাখাটি আনন্দ দেয় সেটি হলো ছোটোগল্প। ছোটোগল্প দীর্ঘ সময় ধরে একটানা পড়ার কোনো প্রয়োজন হয় না। কারণ ছোটোগল্পের আকার অত্যন্ত ছোটো। তাই অতি অল্প সময়ের মধ্যেই ছোটোগল্প পড়া যায়। উদ্দীপকের লিজা তাই ছোটোগল্প পড়ে থাকে। লিজা ধৈর্য ধরে ঘণ্টার পর ঘণ্টা একটানা বই পড়তে আগ্রহী নয়। সে ছোটোগল্প পড়তেই অধিক স্বাচ্ছন্দ্যবোধ করে। উদ্দীপকের লিজার ভালো লাগার বিষয়টি 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের ছোটোগল্পকে ইঙ্গিত করে। ছোটোগল্পের বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের লিজার পঠিত বিষয়ে ফুটে উঠেছে। তাই আমরা বলতে পারি, উদ্দীপকের লিজাকে সাহিত্যের ছোটোগল্প শাখাটি আনন্দ দিয়ে থাকে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের লিজাকে সাহিত্যের যে শাখাটি আনন্দ দেয় সেটি 'সাহিত্যের রূপ …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর