সাহিত্যের প্রাচীন শাখাটিকে নেহার ভালো লাগার কারণটি কতখানি যৌক্তিক বলে তুমি মনে করো? 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: সাহিত্যের প্রাচীন শাখাটিকে নেহার ভালো লাগার কারণটি অনেকটাই যৌক্তিক বলে আমি মনে করি। 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে সাহিত্যের প্রাচীন শাখা বলতে নাটককে বোঝানো হয়েছে। সাহিত্যের যতগুলো অনুষঙ্গ রয়েছে তার মধ্যে নাটকই সর্বাপেক্ষা প্রাচীন। নাটকের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র সরাসরি দর্শকদের সামনে তুলে ধরা হয়। এজন্য দর্শক সমাজের পাশাপাশি সমাজ ব্যবস্থায় নাটকের সরাসরি প্রভাব পড়ে। ফলে সমাজের যুগান্তকারী পরিবর্তন ঘটাতে নাটক অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখে। নাটক ব্যতীত সাহিত্যের অন্য কোনো অনুষঙ্গ এত দ্রুত সমাজে প্রভাব ফেলতে পারে না। এজন্য দর্শকসমাজে নাটকের গ্রহণযোগ্যতা অত্যন্ত বেশি। সমাজের অসঙ্গতি ও অন্যায়ের প্রতিবাদ ব্যক্ত করতে নাটকের কোনো বিকল্প নেই। নাটক তাই সমাজ ব্যবস্থার দর্পণ হিসেবেই স্বীকৃত হয়ে আছে। সমাজ বিনির্মাণের অন্যতম শক্তিশালী হাতিয়ার হলো নাটক। উদ্দীপকের নেহা সাহিত্যের যে প্রাচীন শাখাটি পছন্দ করে সেটি হলো নাটক। সাহিত্যের অন্যান্য শাখার চেয়ে নাটকের প্রতি নেহার গভীর অনুরাগ রয়েছে। নেহা বিশ্বাস করে নাটক সমাজকে সরাসরি প্রভাবিত করতে সক্ষম। এজন্য নেহা নাটক পছন্দ করে। নাটকের মাধ্যমে সে আনন্দ-বিনোদন পেয়ে থাকে। নেহার চিন্তা-চেতনায় নাটকের অস্তিত্ব বিরাজমান রয়েছে। তার মনে নাটকের প্রতি গভীর ভালো লাগার অনুভূতি জড়িয়ে আছে। এজন্যই সে সাহিত্যের অন্যান্য শাখার প্রতি আকৃষ্ট না হয়ে নাটকের প্রতিই অধিক আকৃষ্ট হয়েছে। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের নেহার ভালো লাগার বিষয়টি 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের আলোকে অনেকটাই যৌক্তিক। কারণ আলোচ্য প্রবন্ধে নাটকের মাধ্যমে সমাজ সরাসরি প্রভাবিত হওয়ার কথা বলা হয়েছে। আর এজন্যই উদ্দীপকের নেহা নাটক পছন্দ করে থাকে। যৌক্তিকতার মানদণ্ড অনুযায়ী বিচার করলে নেহার ভালো লাগার বিষয়টি যৌক্তিক বলেই প্রতীয়মান হয়। তাই সার্বিক দিক বিচার বিশ্লেষণের আলোকে আমি মনে করি, সাহিত্যের প্রাচীন শাখাটিকে নেহার ভালো লাগার কারণটি অবশ্যই যৌক্তিক।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সাহিত্যের প্রাচীন শাখাটিকে নেহার ভালো লাগার কারণটি কতখানি যৌক্তিক ব…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর