উদ্দীপকের (i) নং অংশে 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে বর্ণিত সাহিত্যের কোন শাখাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের (i)নং অংশে 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে বর্ণিত সাহিত্যের প্রবন্ধ শাখাকে ইঙ্গিত করে। 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে সাহিত্যের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন শাখার মধ্যে প্রবন্ধ অন্যতম। প্রবন্ধ হলো গদ্যাকারে লিখিত একটি তথ্যবহুল রচনা। প্রবন্ধের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো সৃজনশীলতা। কারণ প্রবন্ধে সৃজনশীল চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ ঘটে। প্রবন্ধ পাঠের মাধ্যমে পাঠকের জ্ঞানতৃষ্ণা মেটে। অনেক অজানা তথ্য প্রবন্ধ পাঠের মাধ্যমে জানা যায়। সাধারণত কল্পনাশক্তি ও বুদ্ধিবৃত্তিকে অবলম্বন করে লেখক কোনো বিষয় সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন, তাকেই প্রবন্ধ বলা হয়। উদ্দীপকের (i)নং অংশের দিকে আমরা দৃষ্টি নিবদ্ধ করলে দেখতে পাই, সেখানে সাহিত্যের প্রবন্ধ শাখাকে ইঙ্গিত করা হয়েছে। কারণ স্কুলের ম্যাগাজিনের জন্য মনোরমা যে লেখাটি জমা দিয়েছে তার মধ্যে প্রবন্ধের বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে বিদ্যমান। তার লিখিত বিষয়টি তথ্যবহুল ও সৃজনশীল। লেখাটি অতি দীর্ঘ নয় এবং সেখানে মননশীল চিন্তা-চেতনা ফুটে উঠেছে। যা প্রবন্ধের বৈশিষ্ট্যকে ধারণ করে। 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে মূলত প্রবন্ধের উপরিউক্ত বৈশিষ্ট্যগুলোই ফুটে উঠেছে। অর্থাৎ প্রবন্ধের যে বৈশিষ্ট্য সেগুলো উদ্দীপকের (i)নং অংশে বিদ্যমান। মনোরমার লেখাটির মধ্যে প্রবন্ধের বৈশিষ্ট্যাবলি খুঁজে পাওয়া যায়। তাই আমরা বলতে পারি, উদ্দীপকের (i)নং অংশে 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে বর্ণিত সাহিত্যের প্রবন্ধ শাখাকেই ইঙ্গিত করে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের (i) নং অংশে 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে বর্ণিত সাহিত্…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর