উদ্দীপকের ইকরাম আহমেদের অনুভূতি 'একাত্তরের দিনগুলি' রচনার লেখিকার মধ্যেও লক্ষ করা যায়- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ইকরাম আহমেদের অনুভূতি 'একাত্তরের দিনগুলি' রচনার লেখিকার মধ্যেও লক্ষ করা যায়-মন্তব্যটি যথার্থ বলেই প্রতীয়মান হয়। 'একাত্তরের দিনগুলি' রচনায় আপনজন হারানোর বেদনা লক্ষ করা যায়। লেখিকা তার ছেলে রুমীকে হারিয়েছেন। একজন মায়ের নিকট সন্তান হারানোর বেদনা যে কতটা কঠিন তা কেবল ভুক্তভোগীর পক্ষেই অনুধাবন করা সম্ভব। তার লেখনির মধ্যে বেদনার এই চিত্র ফুটে উঠেছে। তিনি ইচ্ছে করলে মার্সি পিটিশনের মাধ্যমে সন্তানকে বাঁচাতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। কারণ পাকিস্তানিদের কাছে মাথানত করা ছিল তার নীতি ও আদর্শের পরিপন্থী। তাই তিনি সন্তানকে হারিয়ে বেদনার সাগরে নিমজ্জিত হন। উদ্দীপকে একজন বীর মুক্তিযোদ্ধার জীবনচিত্র বর্ণিত হয়েছে। তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে পাকিস্তানি হানাদার বাহিনী তার স্ত্রী ও বোনকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। যুদ্ধ শেষে দেশ স্বাধীন হলেও তিনি স্ত্রী ও তার বোনকে আর ফিরে পাননি। তাই তার শরীরের ক্ষত শুকিয়ে গেলেও মনের ক্ষত শুকায়নি। মনের মধ্যে আপনজন হারানোর বেদনা অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে। উক্ত ঘটনা মনে হলে এখনও তিনি শিউরে ওঠেন। আপনজন হারিয়ে তার হৃদয়টা ক্ষত-বিক্ষত হয়ে গেছে। উপরিউক্ত আলোচনান্তে বলা যায়, উদ্দীপকের ইকরাম আহমেদের অনুভূতি 'একাত্তরের দিনগুলি' রচনার লেখিকার মধ্যেও লক্ষ করা যায়। কারণ ইকরাম আহমেদ তার স্ত্রী ও বোনকে হারিয়েছেন। তাদেরকে হারিয়ে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছেন। তার হৃদয় আজ দুঃখে ভারাক্রান্ত। হৃদয়ের রক্তক্ষরণ তার আজও অব্যাহত রয়েছে। অপরদিকে 'একাত্তরের দিনগুলি' রচনার লেখিকা জাহানারা ইমামের হৃদয়ানুভূতিও মূলত এক ও অভিন্ন। কারণ লেখিকা তার সন্তান রুমীকে হারিয়েছেন। সন্তানকে হারানোর গভীর বেদনায় তিনি বেদনাহত হয়েছেন। তার হৃদয়ে সন্তান হারানোর হাহাকার জেগে উঠেছে। এক কথায় আপনজন হারানোর যে অনুভূতি তা উদ্দীপক ও আলোচ্য রচনায় যুগপৎভাবে ফুটে উঠেছে। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের ইকরাম আহমেদের অনুভূতি 'একাত্তরের দিনগুলি' রচনার লেখিকার ম…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর