শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের হানাদার বাহিনীর নৃশংসতায় 'একাত্তরের দিনগুলি' রচনার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের হানাদার বাহিনীর নৃশংসতায় 'একাত্তরের দিনগুলি' রচনার পাকিস্তানি হানাদারদের নির্মম অত্যাচারের দিকটি ফুটে উঠেছে। 'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট চিত্রায়িত করেছেন। সৃতিময় বেদনার অন্তরালে তার লেখনিতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের ওপর অমানবিক নির্যাতন চালায়। জোর করে ধরে নিয়ে গিয়ে সবাইকে লাইনে দাঁড় করিয়ে গুলি চালায়। নির্বিচারে গুলি চালায় বাঙালিদের ওপর। অসংখ্য লাশ তারা নদীতে ফেলে দেয়। নদীর জলে শতশত লাশ ভেসে যায়। হানাদার বাহিনীর এ অত্যাচার থেকে লেখিকার ছেলেও রেহাই পায়নি। তারা লেখিকার ছেলে রুমীকে ধরে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করে। উদ্দীপকেও হানাদার বাহিনীর নৃশংসতার দৃশ্য ফুটে উঠেছে। উদ্দীপকের ইকরাম আহমেদ একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। তার শরীরের ক্ষত শুকিয়ে গেলেও মনের ক্ষত শুকায়নি। কারণ তার চোখের সামনে তার স্ত্রী ও বোনকে হানাদার বাহিনী টেনে হিঁচড়ে নিয়ে যায়। তাদেরকে তিনি আর ফেরত পাননি। 'একাত্তরের দিনগুলি' রচনার লেখিকা জাহানারা ইমামের ছেলে রুমীকেও হানাদার বাহিনী ধরে নিয়ে যায়। রুমীও আর মায়ের কোলে ফিরে আসেনি। উদ্দীপক ও 'একাত্তরের দিনগুলি' রচনার মধ্যে আপনজন হারানোর স্মৃতিময় বেদনার দিকটি প্রকটভাবে ফুটে উঠেছে। পাশাপাশি পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা ও নানা বিভীষিকার কথাও বর্ণিত হয়েছে।

SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

উদ্দীপকের হানাদার বাহিনীর নৃশংসতায় 'একাত্তরের দিনগুলি' রচনার কোন দ…

উদ্দীপক

ইকরাম আহমেদ উনিশশো একাত্তর সালের একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। তার শরীরের ক্ষত শুকিয়ে গেলেও মনের ক্ষত শুকায়নি। চোখের সামনে নিজের বাড়িঘর পুড়ে যেতে দেখেছেন, হানাদার বাহিনী টেনে হিঁচড়ে নিয়ে গেছে স্ত্রী ও বোনকে। যুদ্ধ শেষে বিজয়ীবেশে তিনি ফিরেছেন, কিন্তু তাদের ফিরে পাননি। সেসব ঘটনা মনে হলে এখনও শিউরে ওঠেন তিনি।

Rajshahi · 2023

উত্তর

'মার্সি পিটিশন' হলো শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন।

উত্তর

স্কুল খুললেও জামী স্কুলে যাবে না, কেননা কিছুই স্বাভাবিকভাবে চলছে না এবং দেশে এখন যুদ্ধাবস্থা বিরাজমান। পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় প্রথমেই ঢাকার নগরজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দেশে কিছুই স্বাভাবিকভাবে চলছিল না এবং যুদ্ধাবস্থা বিরাজমান ছিল। সরকার তখন জোর করে স্কুল-কলেজ খোলার ব্যবস্থা করেছে। দেশের এই অস্বাভাবিক ও অস্থির অবস্থার কারণেই স্কুল খুললেও জামী স্কুলে যাবে না বলে আগেই ঠিক করে রেখেছিল।

উত্তর

উদ্দীপকের হানাদার বাহিনীর নৃশংসতায় 'একাত্তরের দিনগুলি' রচনার পাকিস্তানি হানাদারদের নির্মম অত্যাচারের দিকটি ফুটে উঠেছে। 'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট চিত্রায়িত করেছেন। সৃতিময় বেদনার অন্তরালে তার লেখনিতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের ওপর অমানবিক নির্যাতন চালায়। জোর করে ধরে নিয়ে গিয়ে সবাইকে লাইনে দাঁড় করিয়ে গুলি চালায়। নির্বিচারে গুলি চালায় বাঙালিদের ওপর। অসংখ্য লাশ তারা নদীতে ফেলে দেয়। নদীর জলে শতশত লাশ ভেসে যায়। হানাদার বাহিনীর এ অত্যাচার থেকে লেখিকার ছেলেও রেহাই পায়নি। তারা লেখিকার ছেলে রুমীকে ধরে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করে। উদ্দীপকেও হানাদার বাহিনীর নৃশংসতার দৃশ্য ফুটে উঠেছে। উদ্দীপকের ইকরাম আহমেদ একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। তার শরীরের ক্ষত শুকিয়ে গেলেও মনের ক্ষত শুকায়নি। কারণ তার চোখের সামনে তার স্ত্রী ও বোনকে হানাদার বাহিনী টেনে হিঁচড়ে নিয়ে যায়। তাদেরকে তিনি আর ফেরত পাননি। 'একাত্তরের দিনগুলি' রচনার লেখিকা জাহানারা ইমামের ছেলে রুমীকেও হানাদার বাহিনী ধরে নিয়ে যায়। রুমীও আর মায়ের কোলে ফিরে আসেনি। উদ্দীপক ও 'একাত্তরের দিনগুলি' রচনার মধ্যে আপনজন হারানোর স্মৃতিময় বেদনার দিকটি প্রকটভাবে ফুটে উঠেছে। পাশাপাশি পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা ও নানা বিভীষিকার কথাও বর্ণিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের ইকরাম আহমেদের অনুভূতি 'একাত্তরের দিনগুলি' রচনার লেখিকার মধ্যেও লক্ষ করা যায়-মন্তব্যটি যথার্থ বলেই প্রতীয়মান হয়। 'একাত্তরের দিনগুলি' রচনায় আপনজন হারানোর বেদনা লক্ষ করা যায়। লেখিকা তার ছেলে রুমীকে হারিয়েছেন। একজন মায়ের নিকট সন্তান হারানোর বেদনা যে কতটা কঠিন তা কেবল ভুক্তভোগীর পক্ষেই অনুধাবন করা সম্ভব। তার লেখনির মধ্যে বেদনার এই চিত্র ফুটে উঠেছে। তিনি ইচ্ছে করলে মার্সি পিটিশনের মাধ্যমে সন্তানকে বাঁচাতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। কারণ পাকিস্তানিদের কাছে মাথানত করা ছিল তার নীতি ও আদর্শের পরিপন্থী। তাই তিনি সন্তানকে হারিয়ে বেদনার সাগরে নিমজ্জিত হন। উদ্দীপকে একজন বীর মুক্তিযোদ্ধার জীবনচিত্র বর্ণিত হয়েছে। তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে পাকিস্তানি হানাদার বাহিনী তার স্ত্রী ও বোনকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। যুদ্ধ শেষে দেশ স্বাধীন হলেও তিনি স্ত্রী ও তার বোনকে আর ফিরে পাননি। তাই তার শরীরের ক্ষত শুকিয়ে গেলেও মনের ক্ষত শুকায়নি। মনের মধ্যে আপনজন হারানোর বেদনা অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে। উক্ত ঘটনা মনে হলে এখনও তিনি শিউরে ওঠেন। আপনজন হারিয়ে তার হৃদয়টা ক্ষত-বিক্ষত হয়ে গেছে। উপরিউক্ত আলোচনান্তে বলা যায়, উদ্দীপকের ইকরাম আহমেদের অনুভূতি 'একাত্তরের দিনগুলি' রচনার লেখিকার মধ্যেও লক্ষ করা যায়। কারণ ইকরাম আহমেদ তার স্ত্রী ও বোনকে হারিয়েছেন। তাদেরকে হারিয়ে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছেন। তার হৃদয় আজ দুঃখে ভারাক্রান্ত। হৃদয়ের রক্তক্ষরণ তার আজও অব্যাহত রয়েছে। অপরদিকে 'একাত্তরের দিনগুলি' রচনার লেখিকা জাহানারা ইমামের হৃদয়ানুভূতিও মূলত এক ও অভিন্ন। কারণ লেখিকা তার সন্তান রুমীকে হারিয়েছেন। সন্তানকে হারানোর গভীর বেদনায় তিনি বেদনাহত হয়েছেন। তার হৃদয়ে সন্তান হারানোর হাহাকার জেগে উঠেছে। এক কথায় আপনজন হারানোর যে অনুভূতি তা উদ্দীপক ও আলোচ্য রচনায় যুগপৎভাবে ফুটে উঠেছে। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৯৭১-এর মুক্তিযুদ্ধে পাক-বাহিনী শহর ছাড়াও ঘাঁটি বাঁধে বাংলার অসংখ্য গ্রাম-গঞ্জে। গণহত্যা, বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া, লুটতরাজ আর অসহায় নারীদের উপর চালায় অকথ্য নির্যাতন। এ বিষয়টি গভীরভাবে নাড়া দেয় বিরামপুরের কিশোর জয়নালকে। সে সুযোগ খোঁজে প্রতিশোধের। একসময় সেই সুযোগ মিলেও যায়। মুক্তিবাহিনীতে যোগ দেয়া সেই গ্রামেরই ছেলে জলিল তাকে মাইন পোঁতার জন্য প্রস্তাব দেয়। জয়নাল তীব্র ঘৃণায় হানাদার বাহিনীর আস্তানার কাছে গোপনে মাইন পুঁতে দেয়। দিনের শেষে পাকিস্তানি হানাদারেরা আস্তানায় ফিরলে বিকট শব্দে মাইনটি বিস্ফোরিত হয়। মুক্তির আনন্দে জয়নাল আত্মহারা হয়ে যায়।

Mymensingh · 2020

ক
বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?
খ
হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রটির কীরূপ সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিত্রপট।”- এর সপক্ষে যুক্তিসহ মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।

হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?

বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গ্রামের নাম কমলা দিঘী। শান্ত, পরিপাটি ও আনন্দমুখর পরিবেশ। হঠাৎ একদিন বিকট শব্দে আঁতকে ওঠে গ্রামের ছেলে-বুড়ো সবাই। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে মুখোশধারী কিছু লোক চলে যায় বুটের শব্দের আওয়াজ তুলে। ছিন্ন-ভিন্ন গ্রামের এক কুটির থেকে একটি আর্তনাদ- এরা আমাদের পরিচিতজন নয়, এরা সবাই লুটেরা। এই আর্তনাদের কঠিন জবাব দেয় গ্রামেরই এক অল্পবয়সী ছেলে আজাদ। সে বলে, এই লুটেরাদের দেশছাড়া করব, নয়তো মরব।

Mymensingh · 2020

ক
বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?
খ
বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত বহন করে তার ব্যাখ্যা দাও।
ঘ
“উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিধ্বনি।”- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।

বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?

বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলা নববর্ষ বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব। বাংলা সন কে কবে প্রচলন করেছিলেন এ নিয়ে মতান্তর থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এই সনের গণনা আরম্ভ হয়। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোকমেলার আয়োজন করে সাধারণ মানুষ এই উৎসবকে প্রাণে ধারণ করেছে। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে, তার পেছনেও নববর্ষের সক্রিয় প্রেরণা কাজ করে। কারণ, পাকিস্তানিরা বাঙালির এই প্রাণের উৎসবকে নস্যাৎ করার জন্য তীব্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা।

Mymensingh · 2020

ক
'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?
খ
“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।
গ
'পয়লা বৈশাখ' প্রবন্ধে প্রকাশিত বাঙালি জাতির প্রাণের উৎসবটি উদ্দীপকে কতটুকু লক্ষণীয়? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকে উল্লিখিত বাঙালি জাতীয়তায় নববর্ষের সক্রিয় প্রেরণাটি 'পয়লা বৈশাখ' প্রবন্ধের সাথে একাত্মতা, ঘোষণা করে।”- মন্তব্যটির যুক্তিপূর্ণ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।

“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিউদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রটির কীরূপ সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যহরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?“উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিধ্বনি।”- মউদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত বহন করে তার ব্বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?“উদ্দীপকে উল্লিখিত বাঙালি জাতীয়তায় নববর্ষের সক্রিয় প্রেরণাটি 'পয়লা বৈশাখ' প্রবন্'পয়লা বৈশাখ' প্রবন্ধে প্রকাশিত বাঙালি জাতির প্রাণের উৎসবটি উদ্দীপকে কতটুকু লক্ষণ“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।