"আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে।" বুধার একথা বলার কারণ কী? বুঝিয়ে লেখো।
উত্তর: "আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে।"- বুধার একথা বলার কারণ লড়াই করার মাধ্যমে গ্রামের মানুষকে রক্ষা করা। হানাদার বাহিনী বুধাদের গ্রামে এসে গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি চালাতে থাকে। চারদিকে শুধু পড়ে থাকে লাশ আর লাশ। নির্বিচারে গ্রামের মানুষকে হত্যা করার জন্য গ্রামটি মানুষ শূন্য হয়ে পড়ার উপক্রম হয়ে পড়েছিল। তাই গ্রামের মানুষকে রক্ষা করার জন্য বুধা উদ্গ্রীব হয়ে ওঠে। বুধা এটা অনুধাবন করতে সক্ষম হয় যে, লড়াই করেই গ্রামের মানুষকে বাঁচাতে হবে। আর লড়াই না করলে গ্রামের সব মানুষকে ওরা মেরে ফেলবে। তখন গ্রামটা মানুষ শূন্য হয়ে ভূতের বাড়ি হয়ে যাবে। মনের মধ্যে প্রতিবাদী চেতনার কারণেই বুধা একথা বলেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে।" বুধার একথা বলার কারণ কী? বুঝিয়ে লেখো।
উত্তর