"উদ্দীপকের (ii)নং অংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক মানুষের জাগ্রত হওয়ার উদ্দীপনাকে তুলে ধরে।"- বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের (ii) নং অংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক মানুষের জাগ্রত হওয়ার উদ্দীপনাকে তুলে ধরে।"-মন্তব্যটি যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। মুক্তিযুদ্ধের বাস্তবতার আলোকে উপন্যাসটি রচিত হয়েছে। এ উপন্যাসে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ঘটনাবলি বর্ণিত হয়েছে। মুক্তিযোদ্ধারা ছিল প্রকৃত দেশপ্রেমিক। দেশমাতৃকার টানে তারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এদেশ ও দেশের মানুষের মুক্তির জন্য তারা প্রাণপণভাবে যুদ্ধ করেছিল। তাদের লক্ষ্য ছিল এদেশ থেকে পাকিস্তানিদের চিরতরে বিতাড়িত করা। তাদের নিরলস সাধনার মাধ্যমে এদেশ স্বাধীন হয়। বীর বাঙালিরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়। উদ্দীপকের (ii) নং অংশে প্রতিবাদী মনোভাব ফুটে উঠেছে। সম্মুখপানে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রত্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিপদ মোকাবিলার জন্য শক্তভাবে মুষ্টি বাঁধতে বলা হয়েছে। আর দৃষ্টি রাখতে বলা হয়েছে সামনের দিকে। কারণ পেছনে ফেরার কোনো অবকাশ নেই। সব ধরনের পিছুটানের কথা ভুলে যেতে হবে। আর দৃঢ়চিত্তে কাঙ্ক্ষিত লক্ষ্যার্জনে অগ্রসর হতে হবে। অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য উক্ত দৃষ্টিভক্তির কোনো বিকল্প নেই। উপরিউক্ত আলোচনান্তে বলা যায়, উদ্দীপকের (ii) নং অংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক মানুষের জাগ্রত হওয়ার উদ্দীপনাকে তুলে ধরে। কারণ উদ্দীপকে সম্মুখ পানে বীরত্বের সাথে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। মুক্তিযোদ্ধারা জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। উদ্দীপকেও বীরত্ব সহকারে অভীষ্ট লক্ষ্য পানে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কারণ তারা দেশপ্রেমিক। তারা অকতোভয় চরিত্রের অধিকারী। তারা মক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সাহসী বীর পরষ। সতরাং প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকের (ii)নং অংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের মুক্তিযুদ্ধের চেতনায…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর