"তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি"- চরণটি বুঝিয়ে লেখো।
উত্তর: মোল্লা ও পুরোহিতের কারণে অসহায় মুসাফির বঞ্চিত হয় বিধায় কবি প্রতিবাদ ও অভিমান করে আলোচ্য উক্তিটি করেছেন। সৃষ্টিকর্তার কাছে সৃষ্টির সকল মানুষের মর্যাদা সমান। কিন্তু মসজিদের মোল্লা ও মন্দিরের পুরোহিত নিজের স্বার্থরক্ষার জন্য সে বিষয়টিকে অগ্রাহ্য করে চলে। তারা অসহায়, অভুক্ত মুসাফিরকে সাহায্য না করে মসজিদ ও মন্দিরে তালা লাগিয়ে দেয়। তখন অসহায়ের পক্ষে অভিমান ও প্রতিবাদ স্বরূপ কবি মসজিদ ও মন্দিরে প্রভু নাই বলে আখ্যায়িত করেছেন।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি"- চরণটি বুঝিয়ে লেখো।
উত্তর