উদ্দীপকের জামালের বক্তব্যে 'জীবন-সঙ্গীত' কবিতার কবির আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জীবন সংগ্রামে অবতীর্ণ হওয়ার দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের জামালের বক্তব্যে 'জীবন-সঙ্গীত' কবিতার কবির আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার 'জীবন-সঙ্গীত' কবিতায় জীবনের বাস্তব স্বরূপ তুলে ধরেছেন। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। এ পৃথিবীতে যারা স্মরণীয় ও বরণীয় হয়েছেন তারা অত্যন্ত পরিশ্রমী ছিলেন। নিরলসভাবে পরিশ্রমের কারণে তারা অসাধ্যকে সাধন করতে সক্ষম হয়েছিলেন। জীবনে বাধা-বিপত্তি যতই আসুক না কেন তাকে অতিক্রম করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানই জীবন সংগ্রামের মূল উদ্দেশ্য। জীবনযুদ্ধে কোনো কারণে পরাজীত হলেও মানসিকভাবে ভেঙে পড়া চলবে না। 'জীবন-সঙ্গীত' কবিতায় উক্ত বিষয়াবলি বর্ণিত হয়েছে। উদ্দীপকের জামাল 'জীবন-সঙ্গীত' কবিতার বিষয়বস্তুকে অন্তরে ধারণ করেছে। এজন্য তার বন্ধু কামাল হতাশায় নিমজ্জিত হলে তাকে ইতিবাচক পরামর্শ প্রদান করেছে। জামাল মনে করে অলসতাই মানুষের ব্যর্থতার অন্যতম কারণ। এজন্য অলসতা পরিত্যাগ করে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। তবেই জীবনে সফল হওয়া যাবে। জীবনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তবেই মানুষ মরেও অমর হয়ে থাকবে। জামালের বক্তব্য অনুসরণ করলেই কামাল সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করতে পারবে। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের জামালের বক্তব্যে 'জীবন-সঙ্গীত' কবিতার কবির আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে। কারণ কবি জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। অলসতা ও ভীরুতাকে পরিত্যাগ করে সংসার সমরাঙ্গণে বীর সৈনিক হিসেবে অবতীর্ণ হতে হবে। কোনো সাময়িক পরিশ্রম নয় বরং আজীবন সংগ্রাম করে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হবে। উদ্দীপকের জামালের বক্তব্যে মূলত এ কথাগুলোই ফুটে উঠেছে। অর্থাৎ কবির আকাঙ্ক্ষার বিষয়টি উদ্দীপকের জামালের বক্তব্যে স্পষ্টভাবেই দৃশ্যমান। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলেই প্রতীয়মান হয়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের জামালের বক্তব্যে 'জীবন-সঙ্গীত' কবিতার কবির আকাঙ্ক্ষার প্র…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর