উদ্দীপকের মতি মিয়ার কর্মকাণ্ডে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কাদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মতি মিয়ার কর্মকাণ্ডে 'কাকতাড়ুয়া' উপন্যাসের আহাদ মুন্সিদের মতো রাজাকারদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আর পাকিস্তানি বাহিনীদের সাথে যোগ দেয় এদেশের একশ্রেণির সুবিধাবাদী লোক। 'কাকতাড়ুয়া' উপন্যাসের আহাদ মুন্সি এমনি একটি চরিত্র। আহাদ মুন্সি পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে এদেশের মানুষের ওপর নির্যাতন চালায়। মানুষের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তাদের খবর পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে পৌঁছে দেয়। ফলে তারা যৌথভাবে নিরীহ মানুষের ওপর নির্যাতনের স্ট্রিম রোলার চালাতে থাকে। তাদের অত্যাচারে এদেশের মুক্তিকামী জনতা অতিষ্ঠ হয়ে ওঠে। উদ্দীপকের চৈতন্যপুর গ্রামের প্রভাবশালী মতিমিয়া একজন রাজাকার। সে পাকিস্তানি বাহিনীর সাথে হাত মিলিয়ে গ্রামে হামলা চালায়। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মানুষের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। ফলে গ্রামের অধিকাংশ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। উদ্দীপকের ন্যায় 'কাকতাড়ুয়া' উপন্যাসেও আমরা এমন দৃশ্য দেখতে পাই। উপন্যাসের আহাদ মুন্সি রাজাকার বাহিনীর প্রতিনিধি। সে পাকিস্তানি সৈন্যদের সাথে যোগ দিয়ে ধ্বংসাত্মক কর্মকাড চালায়। তাই আমরা বলতে পারি উদ্দীপকের মতি মিয়ার কর্মকাডে 'কাকতাড়ুয়া' উপন্যাসের রাজাকারদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের মতি মিয়ার কর্মকাণ্ডে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কাদের বৈশিষ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর