"উদ্দীপক (ii)এ 'মানুষ' কবিতার কবি চেতনারই প্রকাশ ঘটেছে।"- বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপক (ii) এ 'মানুষ' কবিতার কবি চেতনারই প্রকাশ ঘটেছে।" -মন্তব্যটি যথার্থ। 'মানুষ' কবিতায় কবি মানুষকে সর্বাগ্রে স্থান দিয়েছেন। মানুষের চেয়ে বড়ো কিছু এ পৃথিবীতে নেই। মানুষের কল্যাণের জন্যই ধর্মের নিয়ম-নীতি প্রবর্তিত হয়েছে। মানুষের জন্যই ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। মানুষ বিপদের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়াবে এটাই মানবতার ধর্ম। একজন ক্ষুধার্তকে অনুদান করার মাধ্যমেই ধর্মের পূর্ণতা আসে। কারণ মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। মূলত এটিই পৃথিবীর সকল ধর্মের মূল কথা। উদ্দীপক (ii) এ মানুষের জয়গান গাওয়া হয়েছে। জাতি, ধর্ম, রাষ্ট্র এককথায় সবকিছুর ঊর্ধ্বে মানুষের মর্যাদা। মানুষই সবচেয়ে বড়ো। মানুষের চেয়ে মহীয়ান আর কিছুই নেই। কারণ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষের মধ্যে মানবতা রয়েছে। মানুষের বিবেকবোধ মানুষকে ন্যায়-অন্যায় থেকে রক্ষা করে। মানুষের বিবেকের চেয়ে বড়ো আদালত আর কিছু নেই। কারণ বিবেকের তাড়নায় মানুষ মনুষ্যত্ববোধে উজ্জীবিত হয়। এজন্যই উদ্দীপক (ii) এ মানুষের বন্দনা করা হয়েছে। পরিশেষে বলা যায়, উদ্দীপক (ii) এ 'মানুষ' কবিতার কবি চেতনারই প্রকাশ ঘটেছে। কারণ 'মানুষ' কবিতায় কবি মানুষের গুণকীর্তন করেছেন। মানুষই সবকিছুর ঊর্ধ্বে। পৃথিবীর যত নিয়ম-শৃঙ্খলা ও ধর্মীয় বিধি-নিষেধ তা কেবল মানুষের কল্যাণের জন্য। জাতি, ধর্ম, রাষ্ট্র সবকিছুই মানুষের জন্য। যদি মানুষের অস্তিত্ব না থাকে তবে এসব কিছুই অর্থহীন। 'মানুষ' কবিতায় কবি এ সত্যটিকেই তুলে ধরেছেন। যা উদ্দীপক (ii) এর মধ্যে একই কথার প্রতিধ্বনি রয়েছে। তাই আমরা বলতে পারি উদ্দীপক (ii) এ 'মানুষ' কবিতার কবি চেতনারই প্রকাশ ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপক (ii)এ 'মানুষ' কবিতার কবি চেতনারই প্রকাশ ঘটেছে।"- বিশ্লেষণ …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর