"ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি।" বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক রেসকোর্স ময়দানকে সুকৌশলে আড়াল করার ব্যাপারটি বোঝাতেই কবি আলোচ্য পঙ্কিটির অবতারণা করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের সেই স্মৃতিময় স্থানটির কোনো অস্তিত্ব এখন আর খুঁজে পাওয়া যায় না। সেখানে এখন নানা রং-বেরঙের টুল, বেঞ্চ, খেলনারাজি আর চারদিকে বাগান। কবি মনে করেন, লক্ষ লক্ষ মানুষের হৃদয় নিংড়ানো স্বাধীনতা সংগ্রামের বাণী যেখান থেকে উচ্চারিত হয়েছিল সেই স্মৃতিময় স্থানটি কৌশলে ঢেকে দেওয়া হয়েছে। অশুভ শক্তির এ কূটকৌশলের বিরুদ্ধে প্রতিবাদই প্রকাশিত হয়েছে আলোচ্য পঙ্ক্তিটির মাধ্যমে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি।" বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর