উদ্দীপকের সাথে 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার ঐক্যবদ্ধ দেশপ্রেমের আহ্বানের দিকটি সাদৃশ্যপূর্ণ। 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতাটি বেশ তাৎপর্যপূর্ণ। এখানে বাঙালির স্বাধীনতার ইতিহাসের গৌরবোজ্জ্বল মুহূর্তের কথা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেদিন মহানায়ক বঙ্গবন্ধুর অপেক্ষায় অপেক্ষমান লক্ষ লক্ষ উদ্দীপ্ত জনতা একত্র হয়েছিল রেককোর্স ময়দানে। সেই ৭ই মার্চের ঐতিহাসিক মুহূর্তের অতি সূক্ষ্ম বর্ণনা এ কবিতায় রয়েছে। এখানে বঙ্গবন্ধু স্বাধীনতার কথা বলেছেন। পাকিস্তানিদের অন্যায়-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান লক্ষ জনতার সামনে তুলে ধরেন। আর মাথা নত করা হবে না, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেওয়ার কথা বলেছেন- এভাবে বাঙালির প্রাণের স্বাধীনতা ফিরিয়ে আনার কথা বলেছেন। এ কবিতায় নানা উপমায় সে কথাই বিধৃত করা হয়েছে। উদ্দীপকের তিতুমীর অন্যায়ের প্রতিবাদকারী এক অন্যন্য চরিত্র। তিনি যখন দেখলেন ইংরেজরা এদেশের মানুষকে নানাভাবে অত্যাচার-নির্যাতন করেছে; নিপীড়ন-নির্যাতনের মাত্রা সহ্যের সীমা অতিক্রম করেছে তখন তিনি গর্জে উঠলেন। তিনি বাংলার সাধারণ লোকদেরকে ইংরেজদের বিরুদ্ধে লড়ার জন্য ঐক্যবদ্ধ হতে বলেন। বিদ্রোহ ঘোষণা করেন বলিষ্ট কণ্ঠে অন্যায়ের সমুচিত জবাব দেওয়ার জন্য আহ্বান করেন। তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলেন। এমন আহ্বান আর দেশপ্রেমচেতনা 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায়ও বিদ্যমান।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার সাদৃশ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর