"প্রক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'পল্লিজননী' কবিতার মূলভাব একই সূত্রে গাঁথা।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "প্রক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'পল্লিজননী' কবিতার মূলভাব একই সূত্রে গাঁথা।"-মন্তব্যটি যথার্থ। 'পল্লিজননী' কবিতায় বর্ণিত মা গরিব-দুঃখিনী, দুবেলা আহার জোটানো যার দায়। তারপক্ষে ছেলের ছোটোখাটো কত আবদার-বায়না তিনি মেটাতে পারেননি। আজ দীর্ঘদিনের রুগৃণ ছেলের শিয়রে বসে তার অতীত দুঃখময় স্মৃতিগুলো ভেসে উঠছে। উদ্দীপকেও মা-ছেলের কথা বিধৃত হয়েছে। এখানে মা তার ছেলের সব আবদার পূরণ করেছেন। অসুস্থ ছেলের সুস্থতার জন্য স্রষ্টার কাছে দোয়া করেছেন। মা ছেলের পছন্দের খাবার তৈরি করে খাওয়ানোর চেষ্টা করেছেন। তার কোনো অভাব নেই, তার পরিবার স্বচ্ছল। তার ছেলে এক সময় ভারী দুষ্ট ছিল। এখন ছেলেটি অসুস্থ। এভাবে প্রক্ষাপট ভিন্ন হলেও মূলভাব কবিতার মতোই। 'পল্লিজননী' কবিতায় দেখা যায়, মা টাকার অভাবে আড়ং বা মেলার দিনে ছেলের বায়নামতো খেলনা কিনে দিতে পারেননি। তাই ছেলেকে সান্ত্বনাস্বরূপ মা বলেছেন, আমরা মোসলমান, আমাদের আড়ং দেখতে নেই। এটি গুনাহের কাজ। এদিকটি উদ্দীপকে বিধৃত হয়নি। যেকোনো পিতামাতাই তার সন্তানকে বড্ড ভালোবাসেন। তাদের কোনো অকল্যাণ তারা কামনা করেন না। সন্তানের রোগ-শোক বা যেকোনো নাজুক অবস্থায় পিতামাতা অধীর হয়ে ওঠেন। উদ্দীপকের সে দিকটি ওঠে এসেছে ভিন্ন প্রক্ষাপটে। তবে মূলভাবের দিক দিয়ে অনেকাংশেই উভয়ের মিল রয়েছে। তাই যথার্থই বলা যায়, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'পল্লিজননী' কবিতার মূলভাব একই সূত্রে গাঁথা।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"প্রক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'পল্লিজননী' কবিতার মূলভাব একই সূত্র…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর